বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তরিকুলের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

news-image

যশোর প্রতিনিধি : যশোরের কারবালা কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বেলা আড়াইটায় হেলিকপ্টারে তার মরদেহ যশোর বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তরিকুল ইসলামের লাশ শেষবারের মতো নেওয়া হয় তার যশোর শহরের বাসভবনে। বিকালে ৩টায় তার মরদেহ নেওয়া হয় শহরের লালদীঘী পাড়ের জেলা বিএনপি কার্যালয়ে। এখানে কিছু সময় রাখার পর মরদেহ নেওয়া হয় যশোর ঈদগাহ ময়দানে। বিকেল ৪টা ৩৫ মিনিটে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও তরিকুল ইসলামের ভক্ত ও অনুসারীরা অংশ নেন। জানাজায় অংশ নেওয়া মানুষের ভিড়ে পুরো ঈদগাহ ময়দান এবং আশপাশের রাস্তাগুলো পরিপূর্ণ হয়ে উঠে। স্মরণকালে এতো বড় জানাজা যশোরে আর দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা।

জানাজার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এসময় তার সাথে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ কেন্দ্রীয় নেতকর্মী উপস্থিত ছিলেন।

পরে যশোর জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান