,

সবার সামনে দেবকে কানে ধরালেন সঙ্গীতশিল্পী ঊষা

news-image

বিনোদন ডেস্ক: টলিউড সুপারস্টার তথা সাংসদ দেব। তিনি এই মুহূর্তে অভিনয় এবং রাজনীতির ক্ষেত্রে বিরাট নাম ৷তাকে ধ্মক বা চোখ রাঙিয়ে শাসন করবে এমন সাধ্য কার আছে? নিজের বাবা-মা ছাড়া অন্য কেউ তাকে শাসন করবে তাও আবার বাড়ির বাইরে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি দেব। কিন্তু এমনটাই হয়েছে তার সাথে। কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপ শাসন করলেন জনপ্রিয় এই নায়ককে। আসলে কী ঘটেছিল?

ঘটনাটি বেশ মজার। আগামিকাল (০৬ নভেম্বর) কালীপূজা। আর তার আগে গতকাল (০৪ নভেম্বর) বিভিন্ন জায়গায় কালীপূজার উদ্বোধন চলছে ৷ তেমনই একটি পুজোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা দেব। তার সঙ্গে সেখানে হাজির ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও। আমন্ত্রিত ছিলেন গায়িকা ঊষা উত্থুপও। হঠাৎ বর্ষীয়ান গায়িকার চোখ পড়ে দেবের প্যান্টের দিকে। তিনি দেখতে পান অভিনেতার প্যান্টটি পেশ কয়েক জায়গায় ছেঁড়া রয়েছে, তিনি পরেছিলেন টর্ন জিন্স।

আর তা দেখেই আর পাঁচটা বাড়ির বড়দের মতো দেবকে কিছুটা কড়া শাসন করেন ঊষা। সেখানেই ক্ষান্ত থাকেননি তিনি। বাহিরে থেকে সুঁই ও সুতা আনিয়ে নিজে হাতে দেবের জিন্সের ছেঁড়া অংশগুলো সেলাই করে দেন তিনি।

এই ঘটনাতে ততক্ষণে তাজ্জব বনে গিয়েছিলেন দেব। তবে বিষয়টি ছিল ভীষণ ভালোবাসা মাখা। বাড়ির বড়দের মতো দেবকে খানিকটা বকেও দেন তিনি, বাধ্য করেন কান ধরতে। আর সমস্ত ঘটনাটির সাক্ষী ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আর এই ঘটনাটি ভিডিও করে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন দেব। আর ক্যাপশনের শেষে অভিনেতা লিখেছেন, নিশ্চিতভাবে আপনার সামনে আর কখনও ছেঁড়া জিনস পরব না। অনেক ভালোবাসি আপনাকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর