মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের সঙ্গে বৈঠক : বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসবাদের প্রত্যাবর্তন চায় না ইইউ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আবার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের প্রত্যাবর্তন হোক এমনটা চান না ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের মধ্যাহ্নভোজে এসব আলোচনা হয়। ভোজে উপস্থিত আওয়ামী লীগ নেতারা তথ্যটি জানিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের অধীনে সরকারের বিভিন্ন অর্জনে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের উদ্যোগকেও ইতিবাচকভাবে দেখছেন তারা। তারা চান আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হোক। তবে নির্বাচনের মধ্য দিয়ে উগ্রবাদী শক্তি দেশে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছেন।

সম্প্রতি হেফাজতে ইসলামের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার বিষয়ে ইইউ প্রতিনিধিরা জানতে চাইলে আওয়ামী লীগ নেতারা তাদের বলেন, ইসলামিক যে অংশটি উগ্রবাদ-সন্ত্রাসবাদে বিশ্বাসী তথা জামায়াতের ইসলাম তাদেরকে আমরা রাজনীতি থেকে বর্জন করেছি। আর ইসলামের যে অংশটি উদারপন্থায় বিশ্বাসী তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, পোল্যান্ড ও ফ্রান্সের প্রতিনিধিরা তাদের বক্তব্যে ১০ বছর আগের বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলের জামায়াতের ইসলামের উগ্রবাদী রাজনীতি ও হরকাতুল জিহাদসহ বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠীর চিত্র তুলে ধরে উদ্বেগ জানিয়ে বলেন, একাদশ সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আবার এমন পরিস্থিতি যেন ফিরে না আসে। তারা বর্তমান সরকারের নেতৃত্বাধীন উন্নয়ন ও স্থিতিশীলতায় সন্তুষ্টি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের সময়কে বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ধারাবাহিক সরকারের উন্নয়ন ও স্থিতিশীলতায় সন্তুষ্টি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। তারা চান না বাংলাদেশে আর ১০ বছর আগের মতো রাজনৈতিক দলের মোড়কে সন্ত্রাসবাদ-উগ্রবাদ ফিরে আসুক।’

মধ্যাহ্নভোজ এবং বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন রাইসজার্ড কার্নেকেকি, এলিনা থোচারাস, ক্রাইস্টেল লেটার্ড, নিকোলাই বেরেকভ, অ্যাগনিক্স্কা স্কিগাজ, হেনরি মালোস, মধু শর্মা, গুইলেউম প্রাদৌরা, হেজেল লিন্সি এবেনিজার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক