,

শিশুটিকে গ্যারেজের দিকে নিয়ে যান বৃদ্ধ মজিদ, ১০ মিনিট পর…

news-image

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ৫৫ বছর বয়সসী আবদুল মজিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাকপ্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার একটি রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। ওই শিশু জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী।স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় এক নারী আমাদের সময়কে বলেন, প্রথমে আবদুল মজিদকে রিকশা চালিয়ে শিশুটিকে তার গ্যারেজের দিকে নিয়ে যেতে দেখি। পরে আমার সন্দেহ হলে রিকশার পিছু নেই। ১০ মিনিট পরে তার গ্যারেজের কাছে পৌঁছালে রাস্তার ওপরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবককে জানায়। পরে তারা আবদুল মজিদকে গ্যারেজের ভিতর থেকে আটক করেন।শিশুটির দাদা আমাদের সময়কে বলেন, প্রায় প্রতিদিন শিশুটি আমার সঙ্গেই গরুর ঘাস কাটতে মাঠে যেত। কিন্তু আজ তাকে না পেয়ে আমি একাই মাঠে যাই। পরে এ ঘটনা শুনে দ্রুত বাড়িতে আসি।

শিশুর দাদা আরও বলেন, আমার নাতনি একেবারেই অসহায়। তার বাবা থেকেও নেই। মা তাকে নয় মাস বয়সে ফেলে অন্যত্র চলে যায়। এরপর থেকে আমিই তাকে দেখাশুনা করি। প্রতিবন্ধী ভাতা দিয়েই তার চিকিৎসা ও অন্যান্য খরচ চলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘ধর্ষক আবদুল মজিদের বিরুদ্ধে এর আগে আরও চারটি ধষর্ণের অভিযোগ রয়েছে। ওইগুলো স্থানীয়দের সহায়তায় মীমাংসা হয়।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, ‘এলাকাবাসি ধর্ষক আবদুল মজিদকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর