,

সেন্সর বোর্ড বলছে, ‘হাজির বিরিয়ানি’ গানের কথা ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’

news-image

সংগীতাঙ্গনের বিশিষ্টজনদের কেউ কেউ ‘দহন’ ছবির ‘হাজির বিরিয়ানি’ গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই এর কথা ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন। এরপর তাদের অনেকেই ফেসবুকের পাশাপাশি তথ্য মন্ত্রণালয় ও চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃপক্ষের কাছেও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃপক্ষ বলছে, ‘হাজির বিরিয়ানি’ গানটির কথা ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’।

এ দিকে সেন্সরবিহীন এই গান ইউটিউবে প্রদর্শনের ব্যাপারে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ৪ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পক্ষে চিঠি ইস্যু করেন সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার।ওই চিঠিতে বলা হয়, ‘দহন’ ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই ছবিটির ‘হাজির বিরিয়ানী’ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। সেন্সরবিহীন গানের কথাটি অশ্লীল ও আপত্তিকর।

এ অবস্থায়, সেন্সরবিহীন গান প্রদর্শনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে চিঠির উত্তর প্রদানের জন্য অনুরোধ করেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড কতৃপক্ষ।খোঁজ নিয়ে জানা গেছে, ১ নভেম্বর সংগীতাঙ্গনের প্রতিনিধি হিসেবে সাতজনের একটি দল তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে ‘হাজির বিরিয়ানি’ গানটির ব্যাপারে অভিযোগ দেন।

অভিযোগপত্রটির সঙ্গে সংগীতাঙ্গনের ৭১ জন গায়ক-গায়িকা, সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারের স্বাক্ষর যুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি গানটিকে ছবি থেকে বাদ দেওয়ারও আবেদন করেছেন তারা।এ বিষয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড সচিব মোহাম্মদ আলী সরকার একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের কাছে সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা গানটির ব্যাপারে আপত্তির কথা জানিয়েছেন। সংগীতাঙ্গনের এসব গুণী মানুষের আবেদন আমরা আমলে নিয়েছি।’

‘গানটিতে যে ধরনের কথা আছে, তা সত্যিই আপত্তিকর ও অশ্লীল। ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে এখনো জমা হয়নি। জমার পরই সেন্সর বোর্ড সদস্যরা এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’ছবিটির প্রযোজক আবদুল আজিজ বলেছেন, ১২ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।গানটি প্রকাশের পর সমালোচনায় পড়েছেন নায়ক সিয়াম আহমদ। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ সেন। গানটির মাধ্য দিয়ে সিয়ামকে তুলে ধরা হয়েছে মাদকাসক্ত ও বখাটে এক যুবকের চরিত্রে।

এ বিষয়ে সিয়াম আহমেদ প্রিয়.কমকে বলেন,‘গানটা এখন প্রকাশ করার কিছু কারণ ছিল। যতটুকু ভাবি নাই, তার থেকেও বেশি মানুষ গানটা দেখছে। বেশ কিছুদিন হয়ে গেল আমি ছবিতে কাজ করছি। মনে তো হয় না, আমার কাছ থেকে খারাপ কোয়ালিটির, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে-এমন কোনো কিছু এখন পর্যন্ত দর্শক পেয়েছে। ভবিষ্যতেও পাবে না।’‘গানটা প্রকাশের পর কেউ কেউ দেখছি সমালোচনা করছেন। এ ছবির ক্যারেকটারটা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এর থেকে এখন বেটার কিছু করার ছিল না। ওপর থেকে পুরো জিনিসটার আপনি যদি একটা পার্ট দেখেন অনেক কিছুই মনে হবে। যখন আপনি জিনিসটাকে ছকে ছকে দেখবেন, ফুল ফিল্ম হিসেবে দেখবেন তখন শেষ দৃশ্য দেখার পর অনেকেই বলবেন যে, এটা দরকার ছিল কি ছিল না।’

বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৮ অক্টোবর ফেসবুকে গানটি নিয়ে এক স্ট্যাটাসে লিখেছেন,‘‘মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, শালা…যা হবে তা দেখা যাবে সকালে’’ এমন একটি বিকৃত রুচির গান বাংলাদেশের সিনেমার পর্দায় চিত্রায়িত হয়েছে জেনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’‘আমি বাংলাদেশ সেন্সর বোর্ড এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বত্র এই অশ্লীল গানের প্রতিবাদ চাই।’

এরপর আরেক স্ট্যাটাসে এ শিল্পী লিখেন, ‘কোন দেয়ালে ‘হিসু’ করবি মাতালের বাচ্চা! এই দেশের সব দেয়ালেই ৩০ লক্ষ শহীদের পবিত্র রক্ত লেগে আছে। যে সমস্ত সেন্সর বোর্ডের মেম্বাররা (হিসু) গান এর ছাড়পত্র দিবে তাদের ছবি একে একে ফেসবুকে তুলে ধরা হবে।’‘(হিসু) গানে (বাবা) শব্দটি পজেটিভলি ব্যবহার করা হয়েছে এবং এই বাবা শব্দের মানে হচ্ছে (ইয়াবা)… ইয়াবা একটি মরণ নেশা, বর্তমান সরকার এই মরণ নেশার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এই অসামাজিক গান বাংলাদেশে নিষিদ্ধ হোক।’ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে সিয়ামের নায়িকা হিসেবে আছেন পূজা চেরী। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর