,

মিরপুরে আসছেন দেব, থাকছে সেলফি তোলার সুযোগ

news-image

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। তিনি শুধু ওপার বাংলাতেই নয় সারা বিশ্বের বাঙলা ভাষাভাষি মানুষের কাছে সমান হারে জনপ্রিয়। আগামী ২৯ নভেম্বর ঢাকায় আসছেন তিনি। এই দিন রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নিবেন এ চিত্রনায়ক।

জানাগেছে, পশ্চিম বাংলার সংবাদভিত্তিক টেলিভিশন কলকাতা টিভি বাংলাদেশ ব্যুরোর আয়োজনে এই প্রথম শুরু হয়েছে ‘দেব সেলফি কনটেস্ট-২০১৮’। টলিউডের সুপারস্টার চিত্রনায়ক দেব এ কনটেস্টের চূড়ান্ত পর্বে উপস্থিত থেকে পুরস্কৃত করবেন সেরা ১১ তরুণ ও ১১ তরুণীকে। ইতিমধ্যে আগ্রহীদের অংশগ্রহণ শুরু হয়েছে।অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের কলকাতা টিভির বিশেষ প্যানেল এবং অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে।

দেব আগামী ২৯ শে নভেম্বর ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ২২ তরুণ-তরুণীকে পুরস্কৃত করবেন।

এ কনটেস্টে দেবের সাহচর্যে থেকে প্রতিযোগীদের সেলফি তোলা ও উপভোগ্য মুহূর্ত কাটানোর সুযোগ রয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সের তরুণ-তরুণীদের কাছ থেকে সেলফি পাঠানো শুরু হয়েছে। অংশগ্রহণে ইচ্ছুক যে কেউ কলকাতা টিভির ফেসবুক লিংকে সিঙ্গেল সেলফি আপলোড করার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর