মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে শাকিব খানের ছবিতে নাচবেন না সানি লিওন!

news-image

সুপারষ্টার শাকিব খানের ‘হামলা মামলা ঝামেলা’ ছবিতে নাচবেন বলিউডের হট গার্ল সানি লিওন। এমন খবর শোনা গিয়েছিল বেশ কিছুদিন আগে। শোনা গিয়েছিল, শাকিব খান নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কাছে জানিয়েছিলেন ছবিটির একটি আইটেম গানে সানিকে রাখার জন্য। কিং খানের সে প্রস্তাবনা লুফেও নিয়েছিল শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খান।সেভাবেই যোগাযোগ শুরু করেছিলেন সেলিম খান। এমনকি কিং শাকিব খানও এ ব্যাপারে সানি লিওনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আপাতত শাকিব খানের এ ছবিতে নাচবেন না সানি লিওন। যদিও এ খবর প্রকাশের পর ঢালিউডে আলোচনার পাশাপাশি বেশ সমালোচনাও হয়েছিল।

‘হামলা-মামলা-ঝামেলা’ ছবির প্রস্তাব ঠিকই পাঠানো হয়েছিল সানি লিওনের কাছে। কিন্তু এখনই বাংলা ছবিতে অভিনয়ে আগ্রহী নন নায়িকা। তাছাড়া বাংলা ছবি করলও আগে টালিউডের কোন ছবিতে কাজ করতে চান নায়িকা। যে কারণে চাইলেই এখনই ঢালিউড দর্শকরা পাচ্ছেন না সানি লিওনের নজরকাড়া নাচ।অবশ্য বিগ বাজেট থাকলেও বিভিন্ন চ্যানেলে সানি লিওনকে রাজি করানোর চেষ্টা করা যেত। কিন্তু আপাতত অত বাজেট খরচ করতে চাইছে না শাপলা মিডিয়া। কারণ এ খবর নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও আছে। তাছাড়া ইসলামী সংগঠনগুলো তার বাংলাদেশে আগমন ভালোভাবে নেবে কিনা তা নিয়েও টেনশন আছে। তারউপরে সেন্সরবোর্ড শেষপর্যন্ত কোন কারণে যদি গান বা ছবি আটকে দেয় তাহলে সবটাই লস।

এসব কারণে আপাতত সানি লিওনের সঙ্গে নাচা হচ্ছে না শাকিব খানের। তবে আলোচনা আছে- সানি লিওন না থাকলেও বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী দিয়ে ছবিটিতে নাচানোর। আর সে আলোচনায় অনেকখানি এগিয়ে আছে ক্যাটরিনা কাইফের নাম। ক্যাটরিনা রাজি হয়ে গেলে হয়তো চতুর্থ খান হিসেবেই তার সঙ্গে নাচতে পারেন শাকিব।

কোন পথে সুপারষ্টার শাকিব খানের ‘হামলা মামলা ঝামেলা’
তবে অনেকদিন ধরেই ‘হামলা মামলা ঝামেলা’ ছবিটি নিয়ে কোন আলোচনা নেই। সম্প্রতি শাপলা মিডিয়া ‘একটু প্রেম দরকার‘ ও ‘শাহেনশাহ’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছে। দুটি ছবিতেই প্রধান চরিত্রে আছেন ঢালিউড কিং শাকিব খান। ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন।অন্যদিকে ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের নায়িকা নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। এ ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। এ ছবি দুটোর কাজ শেষ হলে ‘হামলা-মামলা-ঝামেলা’ ছবিটির কাজ শুরু হতে পারে। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এই ছবিতে শাকিব খানের নায়িকা বিদ্যা সিনহা মিম। আরও অভিনয় করবেন ওমর সানি-মৌসুমী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক