,

ফের মুশফিক ভক্তের পাগলামি!

news-image

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। এদিকে সেই খেলাকে কেন্দ্র করে বারবার ঘটছে বিব্রতকর সব ঘটনা। খেলা চলাকালীন সময়ে আবারও মাঠে প্রবেশ করে মুশফিককে জড়িয়ে ধরেছেন তার এক ভক্ত। এ নিয়ে এই টেস্টে দুইবার এই ঘটনা ঘটল। এর আগেও মুশফিকুর রহিমের জন্য মাঠে প্রবেশ করেছিলেন আরেক ক্ষুদে ভক্ত। তবে আজকের ভক্তটি বয়সে তরুণ।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ৪২তম ওভার শেষ হওয়ার পর, আচমকা গ্যালারি টপকে মাঠে প্রবেশ করেন ঐ ক্রেজি ফ্যান। এরপর তিনি দ্রুত মুশফিকের কাছে ছুটে যান এবং তাকে জড়িয়ে ধরেন। পরিস্থিতি সামাল দিতে সাথে সাথেই অন্য ক্রিকেটাররা জড়ো হন। পরে দ্রুত নিরাপত্তারক্ষীরা মাঠে প্রবেশ করে সেই ভক্তকে সরিয়ে নেন।

টেস্টের প্রথম দিনেও মুশফিকের সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে দর্শকদের এমন আচরণে ক্রিকেট অঙ্গনে স্বস্তি নেই, তা বলাই যায়। বারবার এ ধরণের ঘটনা ঘটায় তা আমাদের ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবেনা। পাশাপাশি আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে স্বাভাবিকভাবেই। এর দরুন বাইরের দলগুলো বাংলাদেশে আসার বিষয়ে আপত্তিও জানাতে পারে। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের আরো সচেতনতা ও পদক্ষেপ গ্রহন করাই আপাতত জরুরী বিষয়। আমাদের ভাবমূর্তির জন্য বিষয়টি মোটেও শুভ নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর