,

‘সংসদ সদস্যদের কোন কার্যকারিতা থাকবে না’

news-image

দুনিয়ার সব দেশে যেভাবে হয় বাংলাদেশে তার ব্যাতিক্রম হবে না। ঐক্যফ্রন্ট যেটা বলেছেন সংসদ নিষ্ক্রিয় করে দিতে হবে। সেটা হবে। সংসদ সদস্যদের কোন কার্যকারিতা থাকবে না। সংবিধানের ভিতরে আর কোন পরিবর্তনের পক্ষে যুক্তিসংগত কোন প্রস্তাব করেন তা গ্রহণ করার মতো হলে তা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করা হবে।সোমবার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয়ে মতবিনিময়ের সময় আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা (সরকার) কোন প্রকার চাপ অনুভব করছি না। আমরা কোন আন্দোলনের মুখে তাদেরকে আলোচনার প্রস্তাব দিয়েছি এটা সঠিক নয়। এটা গণতান্ত্রিক উদারতার পরিচয় দিয়েছি আমরা। আমাদের গণতন্ত্র ও পাবলিক পারসেপশনকে গুরুত্ব দিয়েছি।কাদের বলেন, শেখ হাসিনা বলেছেন, আমরা পাবলকি পারসেপশনকে ইগনোর করতে পারি না। আমরা জনগণের মনে যাতে সংশয় তৈরি না হয় সে কারণে অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে সরকার প্রধান হিসেবে ডায়লগের উদ্যোগ নিয়েছি। ড. কামাল হোসেনের প্রস্তাবকে গুরুত্ব দিয়েছি। এমনকি অন্যদের আবেদনকেও গুরুত্ব দিয়েছি।

আলোচনায় অংশ নেওয়া দলগুলোর দাবি কতটুকু মেনে নেওয়া হবে এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, দাবিতো আমরা দুই-তিনটি মেনে নিয়েছি। আলোচনার ‘ওয়ার্নিং এ স্পিস’ এ আমরা কোন কোন বিষয়ে ঐক্যমত হতে পারি তা প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিস্কার করা হয়েছে। আমরাও বলেছি এই এই বিষয়ে দাবি মানতে আমাদের কোন আপত্তি নেই। কিছু কিছু বিষয় আছে তা নির্বাচন কমিশনের বিষয়। যেমন বিদেশি পর্যবেক্ষক। এ বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে সরকার কোন বাধা দেবে না।
সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর