,

‘জি বাংলা’র আয়োজনে আইয়ুব বাচ্চুর জন্য কাঁদলেন সবাই

news-image

বিনোদন ডেস্ক :চলতি বছরের ১৮ অক্টোবর রূপালী গিটার ছেড়ে ওপারে চলে গেছেন কিংবদন্তী ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। তার অকাল মৃত্যুর শোক বাংলাদেশ ছাড়িয়ে আছড়ে পড়েছিল ভারতেও। বিশেষ করে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়েছিলেন কলকাতার গুণী কয়েকজন শিল্পী।তবে সবকিছু ছাপিয়ে কলকাতার টিভি চ্যানেল জি বাংলা আইয়ুব বাচ্চুকে নিয়ে বিশেষ আয়োজন করে তাক লাগিয়ে দিলো। রোববার দিবাগত রাতে চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান ‘সা-রে-গা-মা-পা-’র পর্বে দেখা গেল এই আয়োজন। আবেগঘন সেই আয়োজনে আপ্লুত আইয়ুব বাচ্চুর ভক্তরা, সিক্ত হলেন অশ্রুতে।

অনুষ্ঠানে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের ছেলে নোবেল। তিনি ব্যান্ডের গানে সবার নজর কেড়েছেন। বিশেষ করে আইয়ুব বাচ্চুর বেশকিছু গান দিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। তাকে ঘিরে আইয়ুব বাচ্চুর স্মরণে বিশেষ আয়োজনে অংশ নিয়েছিলেন অনুপম রায় ও সা-রে-গা-মা-পা-’র দুই বিচারক শ্রীকান্ত আচার্য এবং শান্তনু মৈত্র।

উপস্থাপক যিশু সেনগুপ্ত আইয়ুব বাচ্চুকে নিয়ে যখন বলছিলেন মঞ্চে তখন বিদায়-বিষাদের সুর। তার বলা শেষেই করুণ সুরে বেহালায় ভেসে আসে বাচ্চুর জনপ্রিয় ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি। এরপর গানটির কয়েক লাইন শোনান অনুপম রায়।এ সময় গিটার হাতে দেখা যায় সা-রে-গা-মা-পা-’র বিচারক শান্তনুকে আর ড্রামস বাজাচ্ছিলেন উপস্থাপক যিশু। হঠাৎ সুর বদলে গেল ‘রূপালী গিটার’ গানে। গানটি এককভাবে গাইলেন নোবেল। তার করুণ সুরে গাওয়া ‘রূপালী গিটার’ ছুঁয়ে গেল দুই বাংলার দর্শকের মন।

সবশেষে অনুপম রায় ও নোবেলের সঙ্গে অনুষ্ঠানের সকল প্রতিযোগী, বিচারক গলা ছেড়ে গাইলেন ‘সেই তুমি’ গানটি। গিটারের তালে তালে একযোগে প্রায় ত্রিশজন শিল্পীর কণ্ঠে বেজে ওঠা গানটি চোখ ভিজিয়ে দিলো দর্শকের। এমনটাই জানাচ্ছেন জি বাংলার ফেসবুক পেজে পোস্টে করা ৫ মিনিটের ওই বিশেষ আয়োজনের ভিডিওটির মন্তব্যের ঘরে।

রাত ১২টার পর পোস্ট করে সেই ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়। সেখানে তানিন চৌধুরী নামে এক বাংলাদেশি কমেন্ট করেছেন, ‘সত্যিই চোখের জল ধরে রাখতে পারিনি এই আয়োজন দেখে। জি বাংলাকে ধন্যবাদ আইয়ুব বাচ্চুকে সম্মান করার জন্য।’পলাশ দাস নামে একজনের মন্তব্য ছিল, ‘ভারতের এমন কোন শিল্পী, গুণীজন নেই যাকে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে শ্রদ্ধা জানায় না। আজ সা-রে-গা-মা-পা-’র মাধ্যমে জি বাংলা যেভাবে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানালো তাতে আমি আপ্লুত। আস্তে আস্তে ওরাও শিখছে গুণীজনকে সম্মান করতে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর