,

১৫ বছরের ছোট প্রেমিকই সব, দেখুন সুস্মিতার কাণ্ড

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন হলো ১০ নম্বর বন্ধুর সাথে সব সম্পর্ক ছেদ হয়েছে। এবার নতুন করে প্রেমে পড়লেন সুস্মিতা সেন। আর তাঁকে নিয়েই এবার শিল্পা শেঠির দীপাবলি পার্টিতে হাজির হলেন বাঙালি কন্যা।

রোমান শল নামে সম্প্রতি এক মডেলের সঙ্গে পরিচয় হয় প্রাক্তন বিশ্ব সুন্দরীর। একটি ফ্যাশন শো-এ তাঁদের সঙ্গে আলাপ হয় সুস্মিতার। তারপর থেকেই শুরু হয় ঘনিষ্ঠতা। ওই অনুষ্ঠানের পর থেকে মাঝে মধ্যেই সুস্মিতার সঙ্গে রোমানকে দেখা যায়। সুস্মিতার বড় মেয়ে রিনির সঙ্গে গান গাইতেও দেখা যায় রোমানকে। আর এবার ফ্যাশন জগতের এই উঠতি মডেলের সঙ্গেই শিল্পা শেঠির দীপাবলি পার্টিতে হাজির হন সুস্মিতা।

রোমানের সঙ্গে হাতে হাত ধরে সুস্মিতা যখন শিল্পা শেঠি কুন্দ্রার বাড়িতে হাজির হন, তখন ক্যামেরার ফ্ল্যাশ যেন ঝলসে উঠতে শুরু করে। এরপর পাপারাত্জির সামনে কখনও একা দাঁড়িয়ে পোজ দেন সুস্মিতা। আবার কখনও তাঁকে দেখা যায় রোমানের সঙ্গে।
দেখুন সেই ভিডিও…এদিকে রমানের সঙ্গে যতই সুস্মিতাকে দেখা যাক না কেন, প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে এই উঠতি মডেলের বয়সের পার্থক্য নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে, রোমান নাকি সুস্মিতার চেয়ে ১৫ বছরের ছোট। যদিও রোমানের ২৭ বছর বয়স নিয়ে সুস্মিতা কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে দেখা যায় এই বাঙালি অভিনেত্রীকে। পাপারাত্জির সামনে হাসিমুখেই পোজ দিতে দেখা যায় সুস্মিতাকে। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। খবর পাওয়া যায়, ১০ নম্বর বন্ধুকে বিদায় জানিয়ে এবার নাকি ফের নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। তবে মুম্বই বিমানবন্দরেও ওইদিন এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি বঙ্গ-কন্যাকে।
দেখুন সেই ছবি..

সম্প্রতি রোমান শল নামে নতুন এই বন্ধুর সঙ্গে জিমেও দেখা যায় সুস্মিতাকে। যেখানে বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে শারীরিক কসরত করতে দেখা যায় প্রাক্তন এই বিশ্ব সুন্দরীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর