,

একজন পুলিশের মহানুভবতা!

news-image

পুলিশের বিরুদ্ধে নানা অনিয়ম, অন্যায় ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু, এসবের ভিড়ে ভালো ও উদার মনের পুলিশ সদস্যও আছে। যারা সারাদিন রাস্তায় গরমে ঘেমে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষকে যেকোন বিপদে সাহায্য করার আশা টুকু যাদের মন থেকে কখনও সরে যায় না।এমনই এক পুলিশ সদস্য মহানুভবতার পরিচয় দিয়েছে ভোলায়।রবিবার(৪ নভেম্বর) সকালে তিনি এ মহানুভবতার পরিচয় দেন। মহানুভবতা পরিচয়দানকারী পুলিশ ভোলা ট্রাফিক পুলিশের একজন এএসআই শাহে আলম।

রবিবার সকালে ডিউটির ফাঁকে ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে এসে দেখেন এক অসহায় পথশিশুর পায়ের উপর দিয়ে মোটর চালিত রিকশা চলে যায়। শিশুটি ব্যাথায় রাস্তার উপর কাতরাচ্ছে। তিনি শিশুটির এ অবস্থা দেখে তাৎক্ষণিক উদ্ধার করে নিজ মোটরসাইকেলে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখে এক্সরে করতে বলে। এক্সরে করে দেখা যায়, পায়ের গোড়ালী ভেঙ্গে গেছে। কর্তব্যরত চিকিৎসক শিশুটির পা ব্যান্ডেজ করে প্রেসক্রিপশন দিয়ে দেন। এএসআই শাহে আলম নিজের পকেটের টাকায় ওষুধ কিনে শিশুটির গ্রামের বাড়ি আলগীতে পৌঁছে দেন।পুলিশ শাহে আলমের এই বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। আলোচনার ঝড় তুলে সকল পেশার মানুষ। সকলে মনে করেন, এমন যদি সকল পুলিশ সদস্য হতো তাহলে পুলিশের প্রতি মানুষের খারাপ মনোভাব আর থাকতো না।

জানতে চাইলে এএসআই শাহে আলম বলেন, আমি সকালে ডিউটিতে ছিলাম। হঠাৎ করেই দেখি রাস্তার পাশে শিশুটি চিৎকার দিচ্ছে। দৌড়ে গিয়ে দেখি অসহায় ছেলেটিকে রিক্সা চাপা দিয়ে পা ভেঙ্গে দিয়েছে। সাথে সাথে আমার গাড়িতে উঠিয়ে ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করে বাড়িতে মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি।তিনি আরও জানান, শিশুটির জন্য আমি যা করেছি তা আমার দায়িত্ব এবং আমার বিবেকের তাড়নায় এটি করেছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর