,

মেসিকে পুরোপুরি সুস্থ মনে করে না বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : ঘটনাটা গত ২০ অক্টোবরের। লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে স্বদেশি ফ্রাঙ্কো ভাজকেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাতে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি। ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়ল, কবজির ওপরের হাড়ে চিড় ধরেছে আর্জেন্টাইন তারকার। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা বলা হয়েছিল। মোটামুটি ছয়টি ম্যাচ মেসিকে ছাড়া খেলার মানসিক প্রস্তুতিও বার্সেলোনা নিয়ে ফেলেছিল। কিন্তু চিকিৎসকদের সব অনুমানকে ভুল প্রমাণ করে দিয়ে মেসি আগেই সুস্থ হয়ে উঠছেন। রায়ো ভায়েকানোর বিপক্ষে লিগ ম্যাচের ঠিক আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। সে ম্যাচে মেসিকে নামানোর ঝুঁকি না নিলেও চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ‘অ্যাওয়ে’ ম্যাচে মেসিকে নামিয়ে দিতে চেয়েছিলেন কোচ আর্নেস্তো ভালভার্দে। ইন্টারের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন মেসি। তবে শেষ পর্যন্ত বার্সার চিকিৎসক দল ছাড়পত্র না দেওয়ায় দল থেকে মেসির নামটা তুলে নেওয়া হয়েছে।

মেসিকে ছাড়া বার্সার খুব একটা সমস্যা অবশ্য হয়নি। মেসিকে বাইরে রেখে ৪টি ম্যাচ খেলেছে বার্সা, দলের সংকটময় এই মুহূর্তে সব দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এই ৪ ম্যাচে ৫ গোল করেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ তে হ্যাটট্রিক করে মেসির অভাব বুঝতেই দেননি, সে ম্যাচ বার্সা জিতেছেও রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে, ৫-১ গোলে। মেসির জায়গায় মূল একাদশে খেলা রাফিনহা আলকানতারাও খেলছেন দুর্দান্ত, এই ইন্টার মিলানের বিপক্ষেই আগের ম্যাচে গোল করে দলকে এনে নিয়েছিলেন ২-০ গোলের জয়। মেসির বদলে মাঠে নেমে ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলেও রায়ো ভায়োকানোর বিপক্ষে গোল করে কোচের চিন্তা কমিয়েছেন।

এদিকে চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত গ্রুপপর্বে ৩ ম্যাচ খেলে ৩ জয় তুলে নিয়েছে ভালভার্দের শিষ্যরা। ইন্টারের বিপক্ষে আসন্ন ম্যাচটা জিতলে পরবর্তী রাউন্ডে নিশ্চিতই জায়গা করে নেবে তারা। কিন্তু এই ম্যাচটাও মেসিকে ছাড়াই খেলতে চাচ্ছে বার্সা—সমস্যা যখন নেই, তখন কী দরকার ঝুঁকি নিয়ে! বার্সার মনোভাব অনেকটা এমনই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর