,

গানচিত্রে চঞ্চল-জয়ার সঙ্গে মার্শা বার্নিকাট!

news-image

বিনোদন ডেস্ক : শেষ কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চলছে চঞ্চল চৌধুরী-জয়া আহসানের ‌‘দেবী’ উৎসব। সেই উৎসবে এবার নতুন মাত্রা যুক্ত করলেন ‘আয়নাবাজি’র কারিগর অমিতাভ রেজা চৌধুরী।

না, নতুন কোনও চলচ্চিত্রের খবর নয় এটি। সম্প্রতি এই নির্মাতা বানালেন একটি বিশেষ গানচিত্র (মিউজিক ভিডিও)। ‘মাতবো আমরা উৎসবে’ শিরোনামের এই কাজটিতে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচতে দেখা যাচ্ছে চঞ্চল-জয়াকে! এখানেই চমক শেষ নয়। দেশের এই দুই শীর্ষ তারকার সঙ্গে মডেল হিসেবে নাচতে-গাইতে দেখা গেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকেও!

অমিতাভ রেজা চৌধুরী গানচিত্রটিতে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের দৃশ্য। শুরুটা করেন চঞ্চল চৌধুরীকে দিয়ে। আর শেষটা হয় জয়া আহসানের মাধ্যমে। মাঝের চমক হিসেবে শাড়ি পরে হাজির হন মার্শা বার্নিকাট। এই গানচিত্রে নাচে-গানে মাতোয়ারা হতে আরও দেখা যাচ্ছে অভিনেত্রী মিথিলা ও নায়ক সিয়াম আহমেদকেও।

নির্মাতা অমিতাভ রেজা জানান, ‘ইউএস অ্যাম্বাসি-ঢাকা’ সেন্টারের উদ্যোগে এই বিশেষ গানচিত্রটি নির্মাণ করেছেন তিনি, যা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ১ নভেম্বর।
আর এটি প্রকাশের কারণ, ‘ইউএস অ্যাম্বাসি-ঢাকা’র ফেসবুক পেজের লাইক সংখ্যা এরই মধ্যে ৬০ লাখ অতিক্রম করেছে। মূলত সেই আনন্দ উদযাপন করার জন্যই এই কাজটি করা।

গানচিত্রটি প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১০ সালে আমি এক্সচেঞ্জ প্রোগ্রাম-এর অ্যালামনাই হিসেবে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে যাই। সেই থেকে ইউএস অ্যাম্বাসির ঢাকা সেন্টারের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। ফলে তারা যখন এমন একটি কনটেন্ট তৈরি করতে বললো, তখন স্বতঃস্ফূর্তভাবেই কাজটা করে দিলাম। খুব তাড়াহুড়া করে করলাম। অনেক কৃতজ্ঞ জয়া, চঞ্চল ভাই, মার্শা আপা, মিথিলা ও সিয়ামসহ আমার নির্মাণ দলের সবার কাছে।’

‘মাতবো আমরা উৎসবে’ শিরোনামের এ গানটির সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। আরও গেয়েছেন জোহান আলমগীর ও পল্বাশা সিদ্দিকী।
ফুয়াদ বললেন, ‘অমিতাভ রেজার ভিডিও এবং তারকা শিল্পীদের অংশগ্রহণে সব মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে। প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি।’

গানচিত্রটি দেখা যাবে এখানে:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর