মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোল উৎসব করে শীর্ষে ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের কাছে আগের দিন হারানো শীর্ষস্থানটি আবার ফিরে পেল ম্যানচেস্টার সিটি। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ‍সাউদাম্পটনকে তারা উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।

মাত্র ৬ মিনিটে গোল উদযাপন করেছে ম্যানসিটি। দাভিদ সিলভা বল নিয়ে সামনে এগিয়ে যান, তারপর পাস দেন লেরয় সানেকে। জার্মান তারকা নিচু শট নেন কোনাকুনি। সাউদাম্পটন ডিফেন্ডার ওয়েসলে হোয়েট তার চেষ্টা ব্যর্থ করতে চেয়েছিলেন। কিন্তু উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন।

সাউদাম্পটনের ‘উপহার’ পেয়ে বসে থাকেনি চ্যাম্পিয়নরা। অতিথিদের দুঃস্বপ্নের সাগরে ডুবিয়ে ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। রহিম স্টারলিং ডিবক্সে দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিলেও লক্ষ্যে শট নেননি, অপেক্ষায় থাকা সের্হিয়ো আগুয়েরোকে পেয়ে পাস দেন। মাত্র কয়েক গজ দূর থেকে লক্ষ্যভেদ করে ২-০ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।

৬ মিনিট পর সিলভার চমৎকার গোলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। স্টারলিংয়ের কাছ থেকে বল পেয়ে সানে ফ্লিক করেন ব্যাকপোস্টে দাঁড়ানো সিলভাকে। দুর্দান্ত ভলিতে ৩-০ করেন এই মিডফিল্ডার।

সাউদাম্পটন একটি গোল শোধ দেয় ৩০ মিনিটে। ম্যানসিটি গোলরক্ষক এদারসন ২৯ মিনিটে ফাউল করেন ড্যানি ইনগসকে। পেনাল্টি থেকে ইনগস ব্যবধান কমান। প্রথমার্ধের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আগুয়েরোর সহায়তায় চতুর্থ গোল করেন স্টারলিং।

বিরতির পর ফিরে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল সাউদাম্পটন। ৪৯ মিনিটে ইনগসের শট দারুণ দক্ষতায় রুখে দেন এদারসন। ৫৫ মিনিটে অতিথি ফরোয়ার্ডের হেডে বল গোললাইন পার হওয়ার দাবি জানায় সাউদাম্পটন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় সিদ্ধান্ত যায় তাদের বিরুদ্ধে। ৭ মিনিট পর ম্যানসিটির একটি শট গোলপোস্টে লেগে ব্যর্থ হয়। অবশ্য কিছুক্ষণ পরই সাউদাম্পটনের জালে পঞ্চমবার বল জড়ায় সিটিজেনরা। ৬৭ মিনিটে আগুয়েরো ওই গোল করান স্টারলিংকে দিয়ে। ইনজুরি সময়ে স্টারলিংয়ের বানিয়ে দেওয়া বলে ষষ্ঠ গোল করেন সানে।

এই জয়ে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ম্যানসিটি। দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল লিভারপুল (২৭)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক