,

ভোট নিরপেক্ষ হবে, কোনও সংশয় নেই: প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভোট গণতান্ত্রিক অধিকার। ভোট নিরপেক্ষ হবে, এতে কোনও সংশয় নেই। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।’ রবিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের মনে নতুন স্বপ্ন জাগ্রত হয়েছে। আওয়ামী লীগ এলে দেশ উন্নত হয়। দেশের মানুষ এখন সেটি বিশ্বাস করে । আমরা আশা করি, আগামীতে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের মর্যাদা পাবে।’ তিনি বলেন, ‘গত ১০ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের উন্নয়নে কাজ করেছে। পাশাপাশি সব নির্বাচনে সুষ্ঠু ভোট হয়েছে। এসব ভোটে বিএনপির প্রার্থীও জয়লাভ করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা স্বাধীনতার স্বপ্ন নষ্ট করে দিয়েছিল। কিন্তু ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করে। আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়েছে, তার সবই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।’

২০০৮ থেকে ১৮ পর্যন্ত প্রায় ১০ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। দারিদ্র্যের হার কমেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়ত জোট ক্ষমতায় এলে আবারও দেশ মানি লন্ডারিং, দুর্নীতি, জঙ্গি ও সন্ত্রাসের দেশে পরিণত হবে। মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। তাদের ভাগ্যের উন্নয়ন হবে না।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর