,

জোর করে শারীরিক সম্পর্ক করেছেন মায়া, অভিযোগ অনন্যার

news-image

ভারতজুড়ে এখন চলছে যৌন নিপীড়নবিরোধী হ্যাশট্যাগ মি টু আন্দোলন। চলচ্চিত্র দুনিয়ার বেশ কয়েকজন রথী-মহারথীর নাম উঠে এসেছে হেনস্তাকারীর তালিকায়। নানা পাটেকার, সাজিদ নাদিয়াদওয়ালা থেকে শুরু করে গীতিকার বৈরামুথু ও চিত্রনির্মাতা সুসি গণেশাসহ বেশ কয়েকজন নামিদামি তারকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।এবার মি টু ক্যাম্পেইনে উঠে এলো দক্ষিণী চলচ্চিত্রের তারকা অভিনেত্রীর নাম। তাও অভিযোগ করলেন আরেক নারী। দক্ষিণী অভিনেত্রী মায়া কৃষ্ণনের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ। মায়া সুপারস্টার রজনীকান্তর ‘২.০’ ছবিতে অভিনয় করেছেন।

সম্প্রতি থিয়েটার অভিনেত্রী অনন্যা রামপ্রসাদ অভিযোগ করেছেন, মায়া তাঁকে যৌন হেনস্তা করেছেন। তাঁর অভিযোগ, জোর করে মায়া তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।সামাজিক মাধ্যম ফেসবুকে অনন্যা একটি #মিটু পোস্ট দিয়েছেন, যেখানে মায়ার সঙ্গে তাঁর ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি। মায়া তাঁকে ব্যবহার করেছেন এবং জোর করে শারীরিক সম্পর্ক করেছেন। পরে অবশ্য পোস্টটি ডিলিট হয়ে যায়। পোস্টটি ডিলিট হলেও তাঁর বয়ান ইতিমধ্যেই ভাইরাল।

অনন্যা লিখেছেন, ‘এই পোস্টটি লেখা আমার জন্য খুবই কঠিন, কারণ এটি আমার জীবনে ঘটা ভয়াবহ সময়ের সঙ্গে সম্পর্কিত, যা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমি শারীরিক, মানসিক, আবেগিক সব দিক দিয়েই ভয়াবহভাবে হেনস্তার শিকার। আর এসব হেনস্তার শিকার হয়েছি আমি মায়া এস কৃষ্ণনের হাতে।শুরুর অভিজ্ঞতাটা খুবই মধুর ছিল। মাত্র ১৮ বছরে বিনোদন দুনিয়ায় পা রাখেন অনন্যা। সেখানে তাঁকে দারুণভাবে গাইড করতেন মায়া। কোন কাজ করবেন, কোনটা করবেন না, কার সঙ্গে কথা বলবেন, কার সঙ্গে বলবেন না, সবই গাইড করতেন তিনি। এমনকি কী কথা বলতে হবে, অনেক সময় সেটাও বাতলে দিতেন মায়া।

অনন্যা বলেন, ‘আমি মা-বাবার খুব কাছের ছিলাম। কিন্তু ও আমার কাছে তাঁর চেয়েও কাছের হয়ে গিয়েছিল। আমি দিনের বেশিরভাগ সময়টাই ওর সঙ্গে কাটাতে শুরু করেছিলাম।’‘সে একা থাকত। আমরা একই বেডে থাকতাম। সেটা সম্পূর্ণ প্লেটোনিক ছিল। এর পর আস্তে আস্তে ও আমায় হাত বুলিয়ে দিচ্ছিল, সেখান থেকে আমার কপালে, গালে চুমু খেল। তার পর ঠোঁটে, ঘাড়ে… বিষয়টা বাড়তে লাগল। আমি ভয় পেতাম, ফাঁদে পড়েছিলাম। ভাবছিলাম, এ কী হচ্ছে আমার সঙ্গে। ও আমায় বলল, এটা খুব স্বাভাবিক। আমার খুব অস্বস্তি হচ্ছিল’, বলেন অনন্যা।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রজনীকান্তর ‘২.০’ ছবির অভিনেত্রী মায়া। অনন্যা রামপ্রসাদের বিরুদ্ধে আজ মানহানির মামলাও করেছেন তিনি। সূত্র : নিউজ ১৮, ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর