,

অবশেষে আইসক্রিম পেলো সাকিব কন্যা

news-image

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সরব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই ভক্তদের মাঝেও বেশ জনপ্রিয় টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। ক্রিকেটের বাইরে মাঝে মধ্যেই নানা কারণে খবরের শিরোনাম হয় সাকিব।

শনিবার সকালে গভীর মনোযোগে মোবাইল ব্যবহার করছেন- নিজের এমন একটি ছবি সংযুক্ত করে নিজের ফেসবুক পেজে সাহায্য চেয়ে পোস্ট দিয়েছেন সাকিব। এরপরেই কমেন্টের বন্যা বয়ে যেতে থাকে তার পোস্টের নিচে। সেই পোস্টের ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘ড্রাইভার গিয়েছে শিশিরকে ড্রপ করতে। কিন্তু আলাইনা চায় আইসক্রিম খেতে যেতে! কিভাবে যাই?

সাকিবের এই প্রশ্নের উত্তরেই জমা হয়েছে হাজার হাজার কমেন্ট। সাকিব খোলাসা করার আগেই ভক্তরা বুঝে গেছেন, এটি তার ব্যবসায়িক পোস্ট। তাই ভক্তরাও টিপ্পনি না কেটে পারেনি। এক ভক্ত রসিকতা করে সেখানে কমেন্ট করেছেন, সাকিবের ছবি যিনি তুলে দিয়েছেন তাকেই বলেছেন আইসক্রিম এনে দিতে! তাতে আরেক ভক্তের মন্তব্য- ছবিটা ক্যামেরার স্ট্যান্ড ব্যবহার করে তোলা, অথবা ছবিটা হয়ত ছোট্ট আলাইনাই তুলে দিয়েছে!এদিকে বোরবার (৪ নভেম্বর) কন্যাসহ আরেকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন সাকিব আল হাসান। ক্যাপশনে তিনি লিখেন, ‌‘পরিশেষে আমরা আইসক্রিম পেলাম’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর