,

জাতীয় নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা

news-image

নতুন রাজনৈতিক জোটের পক্ষ থেকে অনুরোধের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণা করার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।এর আগে রোববার বিকালে ইসির এক বৈঠকে ইভিএম ব্যবহারের বিধান রেখে বিধিমালা চূড়ান্ত করা হয়।

তার আগে শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়।এদিকে শনিবার বিকালে চলমান সংলাপ শেষ হওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে অনুরোধ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

চিঠিতে বলা হয়, আপনারা প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি অবগত আছেন এবং সেদিকে নজর রাখছেন। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি, তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি চলমান রাজনৈতিক প্রক্রিয়া। এ জন্য সংলাপ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করাই শ্রেয়।কিন্তু এর মধ্যেই একাদশ নির্বাচনের তফসিলের দিন-তারিখ ঘোষণা করল ইসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর