,

শ্বশুরবাড়ি এসে গৃহবধূর সঙ্গে পরকীয়া জামাইয়ের! অতঃপর…

news-image

জামাই শ্বশুরবাড়িতে এসেছেন বেড়ানোর জন। কিন্তু, শ্বশুরবাড়িতে এসেই এক গৃহবধূর সঙ্গে ‘পরকীয়া’ প্রেমে জড়িয়ে পড়েন। একপর্যায় ওই গৃহবধূর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন জামাই। এরপরই জামাইকে ধরে বেঁধে ওই গৃহবধূর সঙ্গে বিয়ে দিয়ে দেয়া হয়।
ভারতের পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিযুক্ত ওই জামাইয়ের নাম প্রশান্ত দলুই। দাসপুরের দানীকলা গ্রামে প্রশান্তর শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে যাতায়াতের সুবাদে ওই পাড়ার এক গৃহবধূর সঙ্গে আলাপ পরিচয় হয় প্রশান্তের। পরে ধীরে ধীরে দু’জনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। একটা সময় গিয়ে ওই গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন জামাই প্রশান্ত।

অভিযোগ রয়েছে, মাঝে মধ্যে শ্বশুরবাড়ি আসার পরে খুব সকাল বেলা না হয় সন্ধ্যাবেলা সবার চোখ ফাঁকি দিয়ে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতেন প্রশান্ত।জানা গেছে, প্রশান্ত দলুইয়ের সংসারে স্ত্রী ও ছেলে রয়েছে। অন্যদিকে, ওই গৃহবধূরও স্বামী, দুই সন্তান নিয়ে সংসার রয়েছে। যদিও এই বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে সরে আসার জন্য দু’জনেরই পরিবারই তাদেরকে বেশ কয়েক বার সতর্ক করে। তবুও তারা কেউই কোনো কথাই কানে তোলেন নি।

দুই পরিবারের লোকজনের কারোও কোনো কথা না শুনে, সেই কোনো পাত্তা না দিয়ে ওই গৃহবধূ ও জামাই প্রশান্ত দলুই ‘পরকীয়া’ সম্পর্ক চালিয়ে যান। গত শুক্রবারও দুজনে দেখা করবেন বলে স্থির করেন। তারা গোপন জায়গায় দেখাও করতে যান। আর তখনই গ্রামবাসী এই যুগলকে হাতেনাতে ধরে ফেলে।জানা গেছে, এ ঘটনার পরই ওই গ্রামে একটি সালিসি সভা বসে। সেই সভায় ওই গৃহবধূর সঙ্গে জামাইকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ওই যুগলকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয়া হয় বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর