,

প্রধানমন্ত্রীর কাছে যে চার দফা দাবি জানিয়েছেন আল্লামা শফী

news-image

ধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চার দফা দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর এবং কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক ও আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসা সনদের স্বীকৃতি প্রদান উপলক্ষে আলেম-ওলামাগণ কর্তৃক আয়োজিত শুকরানা মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

দাবিগুলো হলো—
১. মহান আল্লাহ, মহানবী (সা.) ও সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবমাননা বন্ধ।
২. খতমে নবুওয়তের আকিদা বিশ্বাস পরিপন্থী অপতৎপরতারোধ।
৩. দাওয়াত ও তাবলিগের মহান কাজ ওলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে সঠিক পন্থায় পরিচালনার ব্যবস্থা করবেন।
৪. ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়ের সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার।

দাবিগুলোর প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন আল্লামা শফী।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান মর্যাদার ঘোষণা দেয় সরকার। পরে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তারই সূত্র ধরে ১৯ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আইন সংসদে পাস হয়।

এ স্বীকৃতির জন্য শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের ধর্মসম্পাদক শেখ আবদুল্লাহ, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মুফতি রুহুল আমিন, মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।

সূত্র- জুমবাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর