,

সর্বোচ্চ আয়কর দিয়েছেন যেসব তারকা

news-image

বরাবরের মতো এবারও ২০১৭-১৮ সেশনের সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা বিবেচনায় ট্যাক্স কার্ড প্রদান করা হচ্ছে। সেরা করদাতাদের এ তালিকায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকাও রয়েছেন।এরমধ্যে শ্রেষ্ঠ করদাতা হয়েছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত, দেশবরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা, অভিনেতা অনন্ত জলিল ও মাহফুজ আহমেদ, গায়ক এসডি রুবেল ও তাহসান।

ক্রিকেট তারকাদের মধ্যে সর্বোচ্চ কর পরিশোধ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ক্ষেত্রে ১০টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।

প্রকাশিত গেজেট অনুযায়ী অভিনয়শিল্পীর মধ্যে সর্বোচ্চ কর দিয়ে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন আবুল হায়াত, অনন্ত জলিল ও মাহফুজ আহমেদ। তাছাড়া গায়ক-গায়িকা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, এসডি রুবেল ও তাহসান।জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগামী ১২ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত এইসব আয়কর পরিশোধকারীদের সম্মাননা প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর