,

প্রধানমন্ত্রীকে পাঠানো ড. কামালের চিঠিতে যা আছে

news-image

দ্বিতীয় দফায় সংলাপ চেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে ড. কামাল হোসেন স্বাক্ষরিত এই চিঠি রোববার দুপুর পৌনে ১২টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌঁছে দেন গণফোরামের তিন নেতা আ ও ম শফিক উল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক হোসেন।

ড. কামাল হোসেনের পাঠানো চিঠিটি পাঠকদের জন্য তুলে ধরা হল- প্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা নেবেন। গত ১ নভেম্বর ২০১৮ তারিখে গণভবনে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ব্যাপারে আলোচনা হয়েছে। এ আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

দীর্ঘ সময় পর্যন্ত আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেদিন আপনি বলেছিলেন- আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই পরিপ্রেক্ষিতে অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করার লক্ষ্যে অতিজরুরি ভিত্তিতে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আবারও সংলাপে বসতে আগ্রহী।

এ ক্ষেত্রে দফাগুলোর সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয়পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা আবশ্যক।’‘আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে ৩ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবরে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর