,

শুকরানা মাহফিলে এসে প্রাণ গেলো মাদ্রাসাছাত্রের

news-image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার শুকরিয়া মাহফিলে এসে বিদ্যুৎস্পর্শে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। তার নাম সাইফুল ইসলাম। জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে পার হওয়ার সময় গ্রিলে থাকা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হন সাইফুল।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল হবিগঞ্জের মাধবপুরের মুসলেহ উদ্দিনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামপুর মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্র ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সাইফুল সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীরের গ্রিল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। অসাবধানতাবশত গ্রিলে লেগে থাকা বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর