,

চমক দিলেন মৌসুমী!

news-image

দুই যুগের বেশি সময় ধরে তিনি ঢাকাই ছবি মাতিয়ে আসছেন। তার অনিন্দ্য রূপ-লাবণ্যে বুঁদ হয়ে থাকে বাংলার সিনেমাপ্রেমী দর্শক। ঢালিউডের চিরসবুজ নায়িকা কিংবা দর্শকের প্রিয়দর্শনী; এমন অনেক নামেই তাকে অভিহিত করা হয়। তিনি মৌসুমী।তুমুল জনপ্রিয় এই নায়িকার জন্মদিন মানে ভক্তদের জন্য স্পেশাল দিন। তাই ভক্ত ও তার কাছের মানুষজন নানা চমক পেয়েছেন মৌসুমী। কিন্তু মৌসুমী নিজেও কম যান না। তাই নিজেই একটি বড় চমক দিলেন সবাইকে। আত্মপ্রকাশ করলেন একটি গণমাধ্যমের সম্পাদক হিসেবে।

শনিবার (৩ নভেম্বর) নিজের জন্মদিনে একটি নিউজ পোর্টাল চালু করেছেন মৌসুমী। এর নাম ‘ইয়েসনিউজবিডিডটকম’। এই পোর্টালের সম্পাদকের দায়িত্ব পালন করবেন মৌসুমী। এখানে কেবল বিনোদন জগতের খবর প্রকাশ হবে।রাজধানীর উত্তরার মেরি মন্টানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় মৌসুমীর জন্মদিনের আয়োজন। এই রেস্টুরেন্টটিও সানী-মৌসুমী দম্পতির। অনুষ্ঠানে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে আসেন সিনেমার অনেক নায়ক, নায়িকা, কলাকুশলী ও বিনোদন সাংবাদিক।

নিউজ পোর্টাল চালু করা প্রসঙ্গে মৌসুমী বলেছেন, এত দিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসব। সাংবাদিকতার ব্যাপারে আমার আগ্রহ সব সময়ই ছিল। যেদিন থেকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছি, সেদিন থেকে চলচ্চিত্রের মানুষজনের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও আছে আমার ঘনিষ্ঠ যোগাযোগ। এই পেশাকে আমি শ্রদ্ধা করি।

জন্মদিনের ওই অনুষ্ঠানে মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী ওমর সানী বলেন, এবার মৌসুমী নিজেও সাংবাদিক হয়ে গেল। আমি খুব আনন্দিত। ওকে অভিনন্দন। আমি ওকে সহযোগিতা করব। আপনারাও করবেন।শুধু নিউজ পোর্টালই নয়, এদিন একটি ইউটিউব চ্যানেলের ঘোষণাও দেন মৌসুমী। তার এই চ্যানেলের নাম ‘ইয়েস ম্যাক্স’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর