,

৫ লাখ ছাড়িয়ে আনন্দিত শাকিব খানের ভক্তরা

news-image

সিনেমার পর্দার মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার নামে অসংখ্য পেজ-গ্রুপ চোখে পড়ে। এসব নিয়ে আপত্তিরও অবশ্য কমতি নেই। তবে তার ভিড়ে বেশ কিছু পেজ-গ্রুপ রয়েছে যেগুলো শাকিবের ভক্তরা পরিচালনা করেন প্রিয় নায়কের আপডেট তথ্য ও ছবি নিজেদের মধ্যে ভাগ করে নিতে।তেমনই একটি গ্রুপ SHAKIB KHAN (THE KING OF DHALLYWOOD)™। শাকিব খানের সাথে ব্যক্তিগত পরিচয় রয়েছে এমন কিছু ভক্ত গ্রুপটি সঞ্চালনা করেন। তারাই এর নিয়ন্ত্রক।

আজ এই গ্রুপের সদস্য সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে। পেইজের পর গ্রুপেও এতো সদস্যের সম্মিলন হওয়ায় ভক্তরা বেশ আনন্দিত। তারা উচ্ছ্বাস নিয়ে গ্রুপ ওয়ালে লিখেছেন, ‘আজ সুপারস্টার শাকিব খানের একমাত্র অফিসিয়াল গ্রুপ ৫ লক্ষের বিশাল বড় সদস্যের মাইলফলক স্পর্শ করেছে।গ্রুপের বয়স এখনো দুই বছর পরিপূর্ণ হয়নি এতো কম সময়ে এতো বড় সদস্যের গ্রুপ সত্যিই অবিশ্বাস্য। এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য, গ্রুপের প্রত্যেকটি সদস্যদের জন্য। আপনারাই গ্রুপ কে এগিয়ে নিয়েছেন।’

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে যারা সক্রিয় রেখেছেন এরা হলেন প্রিন্স মিফতাহ, আব্দুর রহমান হাবিবুর, আহাদ রাজিব, রাজন আহমেদ মৃধা, আরাফাত হোসেন অনিক, সায়েদ রেজা, ফারহান আমির, মোঃ লিখন হোসেন, ফয়সাল খান, জাহিদ হাসান, খান বিপুল, আপন আহমেদ প্রমুখ।এদিকে বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন ‘শাহেনশাহ’ ও ‘একটু প্রেম দরকার’ ছবি দুটো নিয়ে। দুটিরই শুটিং চলমান। আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে আসবে ছবি দুটি। দুই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়া, রোদেলা ও বুবলীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর