,

মৌসুমীর জন্মদিনের অনুষ্ঠানে শাবনূর

news-image

২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন নন্দিত চিত্রনায়িকা মৌসুমী। দর্শকদের ভালোবাসা নিয়ে তিনি নিয়মিত রয়েছেন বড় পর্দায়।

শনিবার (৩ নভেম্বর) প্রিয়দর্শিনী এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উদযাপন করতে এদিন রাতে রাজধানীর উত্তরায় ছেলে ফারদিন এহসান স্বাধীনের রেস্টুরেন্ট মেরি মন্টানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেন মৌসুমী।

জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে সেখানে হাজির হন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। শাবনূরকে পেয়ে মৌসুমী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা পরস্পরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন।

শাবনূর বলেন, মৌসুমী খুব মিষ্টি একটি মেয়ে। আমরা দুজন বেশকিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছি। আমি ওকে অনেক ভালোবাসি ও স্নেহ করি। জন্মদিনে ওর জন্য রইলো অনেক শুভকামনা।

ওমর সানীর সঙ্গে মৌসুমীঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌসুমীর স্বামী ও অভিনেতা ওমর সানী, অমিত হাসান, প্রখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদসহ অনেকে।

মৌসুমী বলেন, এ বিশেষ দিনে যারা আমাকে ভালোবেসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। যারা আসতে পারেননি তাদেরও অনেক মিস করছি। আপনাদের ভালোবাসার কারণে আজ আমি এতদূর আসতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

জন্মদিনের অনুষ্ঠানে একটি নিউজ পোর্টালের উদ্বোধন করেছেন মৌসুমী। যার সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি নিজেই।

মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে ওমর সানী বলেন, বহু বছর ধরে মৌসুমীর ইচ্ছে ছিলো সাংবাদিকতা করার। আজ তার জন্মদিনে সে ইচ্ছে পূরণ হলো। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন।

শাবনূর ও মৌসুমী একসঙ্গে ‘মোল্লা বাড়ির বউ’ ও ‘দুই বধূ এক স্বামী’ সিনেমায় অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর