,

তাইজুলের ঘূর্ণিতে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেট পতন

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিন অবশেষে তাইজুল ইসলামের বলে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেট জুটি ভাঙে। ৮৫ বলে ২৮ করে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন রেগিস চাকাভা। তিনি পিটার মুরের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন।

শেষ খবর পাওয়ার পর্যন্ত ১০৭ ওভার শেষে ৬ উইকেটে ২৬৫ রান তুলেছে সফরকারীরা।

এর আগে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিন জিম্বাবুয়ের বিপক্ষে ফের ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। যেখানে প্রথম দিন ৯১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হয়ে উইকেটে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পিটার মুর ও রেগিস চাকাভা। ইতোমধ্যে তৃতীয় হাফসেঞ্চুরি তুলে ব্যাটিং করছেন মুর।

এর আগে প্রথম দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হ্যামিল্টন মাসাকাদজা (৫২) ও শেন উইলিয়ামসের হাফসেঞ্চুরিতে ভালো সংগ্রহের দিকে এগিয়ে যায় জিম্বাবুয়ে। ১২ রানের জন্য উইলিয়ামসকে সেঞ্চুরি বঞ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম দিনের শেষে পিটার মুর ৩৭ ও রেগিস চাকাভা ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল ইসলাম দুটি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট তুলে নেন আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর