,

নতুন করে পুরনো শাকিব!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নাকাব’। গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশে মুক্তি পায় কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। দেশের বিভিন্ন অঞ্চলেই সিনেমাটি দেখতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যা নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া সরগরম ছিলো।

কিন্তু বেশ কিছু দিন ধরেই অনেকটা নিরবতা পালন করছেন শাকিব। গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতেও শাকিবকে নিয়ে মাতামাতি তুলনামূলক কম হচ্ছে। এতে করে ভক্তদের মন কিছুটা খারাপ হচ্ছিলো। আর তাই ভক্তদের মন ভালো করে দিতে শাকিব খান শেয়ার করলেন তার একটি নিজস্বী (সেলফি)।

তবে শাকিবের এই সেলফি নতুন নয়। অনেক আগের তোলা ছবিটি। অর্থাৎ নতুন করে পুরনো শাকিব দেখা দিয়েছেন ভক্তদের সামনে। শনিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেলফিটি শেয়ার করেন শাকিব। এর ক্যাপশনে শাকিব লিখেছেন, আগামীকালের জন্য চিন্তা করো না। চলমান মুহূর্তটা উপভোগ করো।

এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘শাহেনশাহ’-এর শুটিংয়ে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে