,

সুয়ারেজের জোড়া গোলে বার্সার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দলের প্রাণভোমরা লিওনেল মেসির ইনজুরিতে দলের দায়িত্ব দারুণভাবেই সামাল দিচ্ছেন লুইস সুয়ারেজ। লিগে আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করার পর এবার করলেন জোড়া গোল। নিচুসারির দল রায়ো ভায়েকানোকে তার জোড়া গোলেই ৩-২ ব্যবধানে হারায় বার্সেলোনা।

শনিবার রাতে স্তাদিও দেল রায়ো ভায়েকানোতে অতিথি হিসেবে খেলতে যায় বার্সা। তবে এদিন জয় সহজ ছিল না আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। সুয়ারেজের গোলে প্রথমে এগিয়ে গেলেও মাঝে হারের শঙ্কা জাগে।

১১ মিনিটেই জর্দি আলবার পাস থেকে বার্সাকে লিড পাইয়ে দেন সুয়ারেজ। কিন্তু ৩৫ মিনিটে প্রতিপক্ষের হোসে অ্যাঙ্গেল পোসোর গোলে সমতা পায় স্বাগতিকরা। আর বিরতির পর ৫৭ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভায়েকানো।

গোল পেতে মরিয়া বার্সা আক্রমণের ধার বাড়িয়ে দেয়। দলটি জয় পাওয়ার রোমাঞ্চ নিয়ে যায় শেষ দিকে। ৮৭ মিনিটে জেরার্ড পিকের কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক হাফ ভল্যিতে কাতালানদের সমতায় ফেরান ফ্রেঞ্চ তারকা উসমান দেম্বেলে। আর তিন মিনিট পরেই অর্থাৎ নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে বার্সাকে তিন পয়েন্ট এনে দেন সুয়ারেজ।

উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ এ নিয়ে এবারের লিগে নবম গোল করলেন। লিগে ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে বার্সেলোনা ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অ্যাতলেটিকো মাদ্রিদ ২০ পয়েন্টে দ্বিতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর