,

সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ায় আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবেন এই সেক্টরের আলেমরা। এ কারণে সংবর্ধনার স্থান সোহরাওয়ার্দী উদ্যানসহ চারপাশের এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এসব এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন থানা পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। তাদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও এপিবিএনের সদস্যরা। এছাড়াও শাহবাগ ও টিএসসি মোড়ে পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে। মেটাল ডিটেক্টর ও হাতে তল্লাশির মধ্যে দিয়ে সংবর্ধনা স্থানে কওমি মাদ্রাসার আলেমদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

জানা গেছে, এই অনুষ্ঠানে ১০ লক্ষাধিক আলেমের সমাগম হবে। এতে সভাপতিত্ব করবেন আল্লামা শাহ আহমদ শফী।

এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, জনসভায় বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর