,

হেফাজতের ‌‌‌‌‌‌‍‘শোকরানা মাহফিল’ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’-এর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়। সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর উপস্থিত থাকার কথা রয়েছে।

দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক কওমি মাদ্রাসার ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়াহ বাংলাদেশ।

সকাল ৭টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেমরা। এ মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে এরই মধ্যে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন আহমদ শফী। এই শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি সনদের স্বীকৃতি দেওয়ায় সংবর্ধনা দেওয়া হবে।

শোকরানা মাহফিলে ১০ লাখ আলেমের সমাগম ঘটবে বলে জানিয়েছে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ।

এদিকে সোহরাওয়ার্দীর এ অনুষ্ঠান ঘিরে আজ রাজধানীতে যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি।

গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮ পাস হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর