,

ফ্লাইটে আসন বদলানোর পরও টয়লেটে যাওয়ামাত্রই ধর্ষণের শিকার যুবতী!

news-image

ডেস্ক রিপোর্ট।। ২০১৭ সালে অ্যারিজোনার ফিনিক্স থেকে আমেরিকান এয়ারলাইন্সের এ ফ্লাইটে ধর্ষণের শিকার হন ৩২ বছর বয়সী যুবতী অব্রে লেইন। ওই বিমান সংস্থার কাছে প্রতিকার না পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করছেন তিনি।

তার অভিযোগ ওই বিমান সংস্থার একটি বিমানে তিনি নিউ ইয়র্ক সিটিতে যান। ফ্লাইটের টয়লেটে তাকে ধর্ষণ করেন একজন যাত্রী। এখন ওই বিমান সংস্থা তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হওযার কারণে তিনি তাদের বিরুদ্ধে ওই মামলা করছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য সান।

এতে বলা হয়, ওই ফ্লাইটে শুরু থেকেই একজন পুরুষ যাত্রীকে মদ্যপ মনে হতে থাকে। তারপরও ফ্লাইট চলাকালে তাকে ফ্লাইটের স্টাফরা আরো মদ সরবরাহ করে। কমপক্ষে ৬ বার তাকে এমন পানীয় দেয়া হয়। ওই যাত্রীর আচরণ নিয়ে সংশ্লিষ্ট স্টাফদের কাছে অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পর ক্রুরা অব্রে লেইনের আসন পরিবর্তন করে তাকে পিছনে নিয়ে যান।

তার অভিযোগ, ওই ব্যক্তি তাকে ফ্লাইট চলাকালে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি টয়লেটে প্রবেশ করলে তার পিছু নেয় সে। সেখানেই তাকে যৌন হয়রানি করে। এরপর বিগ অ্যাপলে অবতরণ করে বিমান। সঙ্গে সঙ্গে অব্রে লেইন’কে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তার সঙ্গে এমন আচরণকারীকে আটক করা হয়নি। শুরুতে অব্রে’র অভিযোগকে প্রত্যাখ্যান করে বিমান সংস্থা। তারা এমন অভিযোগকে বাজেকথা বলে উড়িয়ে দেয়। এখন ওই কোম্পানি তাকে ক্ষতিপূরণ হিসেবে ৫০০০ ডলার দিতে চাইছে। একই সঙ্গে তাকে সুরক্ষা দিতে না পারার ব্যর্থতার কথা বলেছে। ফলে অব্রে এখন মামলা করতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর