সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগায় জয়ে ফিরল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। হুলেন লোপেতেগিকে বরখাস্তের পর লা লিগায় জয়খরা কাটাল তারা। শনিবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মাদ্রিদের ক্লাব। লিগে ৫ ম্যাচ পর জয়খরা কাটাল তারা।

সান্তিয়াগো সোলারির শুরুটা দারুণ হলো। কোপা দেল রের পর লা লিগাতেও জয়ে অভিষেক হলো রিয়াল কোচের। এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নয় নম্বর থেকে ছয়ে উঠে গেল তারা।

প্রথমার্ধে ঝলমলে শুরু ছিল রিয়ালের। কিন্তু প্রায় সব সুযোগই নষ্ট হয়েছে গোলবারের পাশ দিয়ে। বাঁ দিক দিয়ে পাওয়া ক্রসগুলো কাজে লাগাতে পারেননি করিম বেনজিমা ও গ্যারেথ বেল। ৫ মিনিটে আসেনসিওর বাড়িয়ে দেওয়া বলে প্রথম সুযোগ নষ্ট করেন বেনজিমা।

৬ মিনিট পর রেগুইলোনের ক্রসে হেড করেছিলেন বেল। ভায়াদোলিদ গোলরক্ষক মাসিপ তাকে ব্যর্থ করেন। আবারও বাঁ দিক থেকে রেগুইলোনের ক্রস পেয়েছিলেন বেনজিমা। এবারও তাকে রুখে দেন অতিথি গোলরক্ষক। ৩৩ মিনিটে ভায়াদোলিদ সহজ সুযোগ নষ্ট করে। আন্তোনিতো একা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পেয়েও গোলমুখ খুলতে পারেননি। বেলজিয়ান গোলরক্ষক সামনের দিকে আসায় বল তুলে মেরেছিলেন তিনি, বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে।

চার মিনিট পর রেগুইলোনের ক্রস থেকে বেল গোলপোস্টের পাশ দিয়ে বল মারেন। বিরতির চার মিনিট আগে উনাল বল ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারায় ভায়াদোলিদকে এগিয়ে নিতে পারেননি। বিরতির পর ফিরে ৫৬ মিনিটে বেনজিমা ও কাসেমিরোকে রুখে দেয় অতিথিরা। প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছে প্রতিহত হয় তাদের প্রচেষ্টা।

৫৮ ও ৬৬ মিনিটে ভায়াদোলিদকে আক্ষেপে পোড়ায় ক্রসবার। বদলি মাঠে নেমেই ম্যাচের গতি পাল্টে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৭৩ মিনিটে আসেনসিওর বদলি হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান। ৮৩ মিনিটে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে লক্ষ্যে শট নেন তিনি। বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান কিকো ওলিভাস। চার মিনিট পর প্রতিপক্ষের ডিবক্সে ফাউলের শিকার হন বেনজিমা। ঠাণ্ডা মাথায় পেনাল্টিকে গোলে পরিণত করেন রামোস।

দিনের আরেক ম্যাচে লেগানেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হারায় অ্যাতলেতিকো মাদ্রিদ। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর