,

কাদের সিদ্দিকীর বাসায় বিএনপির দুই নেতা

news-image

নিউজ ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (০৩ নভেম্বর) রাত ১০টার দিকে বঙ্গবীরের মোহাম্মদপুরের বাসায় যান এ দুই নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেলাহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়টি একদিন পরে জানাবো। সোমবার দুপুরের মধ্যে বিষয়টি পরিষ্কার করা হবে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর