,

প্রি-বার্থডে সেলিব্রেশনের ছবি প্রকাশ করলেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন আজ ৩ নভেম্বর। বিয়ের পর এটাই নায়িকার প্রথম জন্মদিন। তাইতো দু’দিন আগে থেকেই শুরু হয়েছে প্রি-বার্থডে সেলিব্রেশন!

নায়িকার ভক্তরা দু’দিন আগে থেকেই তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এছাড়া চলচ্চিত্র পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গেও প্রি-বার্থডে সেলিব্রেশন করেছেন শুভশ্রী।

কেক কেটে শুভশ্রীর মুখে মাখিয়ে দেন রাজ। তবে বার্থডে সেলিব্রেশনের কোনও ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি রাজ বা শুভশ্রী কেউই।

জানা যাচ্ছে, বার্থডে-তে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন নায়িকা। তাইতো প্রি-বার্থডে সেলিব্রেশন করলেন।

আনন্দবাজারের খবরে বলা হয়, শুভশ্রী বাড়ির খুব আদরের ছোট মেয়ে। প্রতিবার জন্মদিনে তার বাবার বাড়িতে বেশ বড় আয়োজন করে পালন করে এই দিনটা।

আদরের মেয়ে হওয়াতে প্রতিবারেই জন্মদিনে বাবা-মা-বোনের থেকে বিশেষ উপহার পান তিনি। তবে স্বামী রাজের কাছে কী উপহার পেলেন তা এখনও গোপন রেখেছেন নায়িকা।

তারকাদের অনেকেই শুভশ্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা প্রি-বার্থডে সেলিব্রেশনের ছবি লাইক করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও!
শুভশ্রীকে বিয়ের আগে এই মিমির সঙ্গেই রাজের দীর্ঘদিনের প্রেম ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর