,

মায়ের চরিত্রে কৌশানী

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার হালের নায়িকা কৌশানী মুখার্জি বড় ধামাকা নিয়েই হাজির হচ্ছেন। সুপারস্টার জিতের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে একজন মায়ের ভূমিকায় অভিনয় করছেন কৌশানী।

‘পারবো না আমি ছাড়তে তোকে’ খ্যাত নায়িকা বলেন, জিৎ দা’র সঙ্গে কাজ করাটা সত্যি অনেক আনন্দের। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। আমাকে সেটে অনেক সহযোগিতা করেছেন তিনি।

কৌশানী বলেন, ছবিটি কমেডি ঘরানার। তবে আবেগও দেখানো হয়েছে। আমি অন্য আরেকটি ছবিতে কাজের সুযোগ পেয়েছিলাম। এই ছবিটি বেছে নেয়ার একটাই কারণ, এখানে আমার আরও শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ রয়েছে।

নায়ক জিৎ অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধে এক্সপেরিমেন্ট চালিয়েছেন। কোয়েল, শ্রাবন্তী ও স্বস্তিকাকেই দর্শকরা জিতের সঙ্গে বেশি পছন্দ করেছেন।

এদিকে কৌশানী ক্যারিয়ার জুড়ে কাজের মাধ্যমে খুব একটা আলোচনায় আসতে পারেননি। বিভিন্ন সময় আরেক নায়ক বনির সঙ্গে প্রেম নিয়েই লাইমলাইটে ছিলেন। প্রথমদিকে প্রেমের কথা স্বীকার না করলেও এখন তা দিনের আলোর মতো সত্য।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে দুই তারকার প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন। এই প্রেম কতদিন স্থায়ী হয় সেটাই এখন দেখার বিষয়। কারণ বনি ও কৌশানী এতদিন একসঙ্গে জুটি বেঁধে ছবি করলেও দুজনেই বর্তমানে আলাদা নায়ক-নায়িকার সঙ্গে কাজ করছেন। এই দূরত্ব তারা কতটা সামলে নিতে পারেন, তা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর