,

‘আগামীকালই প্রধানমন্ত্রীকে ফের সংলাপের চিঠি’

news-image

নিউজ ডেস্ক : ক্ষমতাসীন দলের সঙ্গে আবারো সংলাপে বসতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল রবিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হবে। এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের নতুন মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে মতিঝিলে ড. কামালের চেম্বারে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হয়। সেখানে আলোচনা হয়, ৭ দফা দাবির প্রেক্ষিতে স্বল্প পরিসরে আবারও সংলাপ হতে পারে৷ এবিষয়েই প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেয়া হবে আগামীকাল। যেহেতু তিনি বলেছিলেন, সংলাপ স্বল্প পরিসরে আরো চলতে পারে।

চিঠিতে আরো থাকবে যে, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন যেন তফসিল ঘোষণা না করে সে বিষয়টিও চিঠিতে উল্লেখ আছে।

সকালে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেয়া হবে বলে জানান ঐক্যফ্রন্টের নতুন মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে মতিঝিলে ড. কামালের চেম্বারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপ আবার শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবারও চিঠি পাঠাবে ঐক্যফ্রন্ট। সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার ব্যাপারেও প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে বলে জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের এতো কথা বলার পরও যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে কী করা যায় তা দেখবো।

শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপি মহাসচিবসহ ঐক্যফ্রন্ট নেতারা ওই বৈঠক করেন। মির্জা ফখরুল ছাড়াও ওই বৈঠকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর দাবিতে শনিবার বিকেলে ইসিকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধান নির্বাচন কমিশন বরাবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে একটি চিঠি পৌঁছে দেন গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক। সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর