,

কীভাবে খুন করেছিলেন, দেখাতে গিয়ে কাঁদলেন খুনিই!

news-image

কিভাবে খুন করেছিল ঘটনার পূর্ণগঠনের সময় তা দেখাতে গিয়ে কেঁদে ফেললো অভিযুক্ত। দশমীর দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ির সাজানোপল্লির নিজের বাড়িতে খুন হন শিউলি পাল। খুনের দায়ে পুলিশ মাধব সিং ও মুনমুন সাহা মণ্ডলকে গ্রেফতার করে।পুলিশ হেফাজতে থেকে তাদের শিউলির বাড়িতে পুনর্গঠনের জন্য নিয়ে যায় পুলিশ। সেখানে শিউলিকে কি ভাবে খুন করেছে মুনমুন তা দেখাতে গিয়েই কান্নায় ভেঙে পড়ে। আর তার কান্না দেখে উত্তেজিত হয়ে পড়ল শিউলির স্বামী ও পান্ডবেশ্বর থেকে আসা স্বামীর বন্ধুরা।

খুনির ওপর ঝাঁপিয়ে পরে তাকেই মেরে ফেলার চেষ্টা করে তারা। কিন্তু কড়া পুলিশি পাহারার মধ্যে বিউটি পার্লার মালিক খুনে অভিযুক্ত মুনমুন সাহা মণ্ডল ও মাধব সিংকে ঘটনাস্থল থেকে নিয়ে আসে সিউড়ি থানার পুলিশ।শিউলির ঘরের দরজা খুলেই ডানদিকে দোতলার সিঁড়ি। তার নিচেই বিউটি পার্লার। সেই পার্লারের চেয়ারে খড়ের পুতুল করে বসানো ছিল শিউলি পালকে। ঘটনার দিন এভাবেই বসেছিলেন শিউলি। গলায় ওড়নার মত বিছানো ছিল স্নানের ভিজে গামছা।

অভিযুক্ত মুনমুন জানায় এখানেই তার স্বামীকে নিয়ে তর্ক শুরু হয় শিউলির। উল্লেখ্য মাধব ও মুনমুনের আলাদা সংসার থাকলেও তারা দম্পতির মতই এক সঙ্গে থাকতো। সে নিয়েই ঠিক করতে মুনমুন মাধবকে নিয়ে শিউলির বাড়িতে যায়। খুনের দিনের ঘটনা অভিনয় করে দেখায় মুনমুন।

চেয়ারের পিছন থেকে গামছা দিয়ে গলায় শ্বাস রোধ করে। এরপর মাধব ও মুনমুন দুজনে শিউলিকে ঘর থেকে তুলে এনে শোওয়ার ঘরে নিয়ে আসে। মৃত্যু নিশ্চিত করতে খাটে থাকা মাথার বালিশ দিয়ে দুজনেই শিউলির মুখ চেপে ধরে। এরপর দুজনে শিউলিকে ধরে বিছানায় শুইয়ে দেয়।খুনের দিনের এই ঘটনা দেখাতে গিয়ে কেঁদে ফেলে মুনমুন। বারেবারে বলে আমার স্বামীকে না কেড়ে নিতে চাইলে আমি শিউলিকে মারতাম না। শিউলির পরিবারের লোক বলতে থাকে আমরা খুনের বদলা খুন চাই। পরিস্থিতি বেগতিক বুঝে সিউড়ি থানার পুলিশ মুনমুন ও মাধবকে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর