,

খালেদা জিয়া আর কোনো দিন জেল থেকে বের হতে পারবেন না : এরশাদ

news-image

ইসলামপুর প্রতিনিধি : খালেদা জিয়ায় প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘আমাকে জেলে রাখলেন বিনা কারণে, বিনা দোষে। আমি ছয় বছর জেলে ছিলাম। আপনি এখন কোথায়? আপনি আর কোনো দিন জেল থেকে বের হতে পারবেন না। কারণ আপনি কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছেন। আপনার ছেলে আর কোনো দিন দেশে আসতে পারবে না।’

আজ শনিবার বিকেলে ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আজ দেশের মানুষ শঙ্কায় থাকে। যখন তখন খুন-গুম হয়ে যাচ্ছে। মানুষের নামে কথায় কথায় মিথ্যা মামলা হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এসব পরোপুরি বন্ধ হবে। বাংলাদেশের সুদিন ফিরে আসবে। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি করে না।’

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও বক্তব্য দেন— জাপার মহাসচিব রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার সভাপতি এম এ সাত্তার, ফয়সাল চিশতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুর ইসলাম নুর, কেন্দ্রীয় সদস্য সাফিউল আলম প্রমুখ।আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর