বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে পড়ে ছিল দেহ, বাঁশঝাড়ে মিলল মাথা

news-image

সিলেটের বিশ্বনাথের রামপাশা দক্ষিণ পাড়া গ্রামে বিশ্বনাথ-রামপাশা সড়কে পড়ে ছিল এক যুবকের মস্তকবিহীন দেহ। পরে ঘণ্টাখানিক তল্লাশির পর পাশের বাঁশঝাড় থেকে তার মাথা উদ্ধার করা হয়।শনিবার সকাল ৮টার দিকে মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ-সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত) দুলাল আকন্দসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে সড়ক থেকে দেহ উদ্ধারের পর পাশের বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে মাথা খুজেঁ পায় পুলিশ।

পুলিশ জানায়, মাথা খুঁজে পাওয়ার পর ইটভাটার শ্রমিক সর্দার নুরুল হক লাশটি এআর ব্রিকফিল্ডের ইট কারিগর সুলতান আহমদের (৩৫) বলে শনাক্ত করেন।নিহত সুলতান সুনামগঞ্জ সদর উপজেলার ধুপড়াকান্দা গ্রামের আলকাছ মিয়ার ছেলে। নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।শ্রমিক সর্দার নুরুল হক জানান, গত ১৯ অক্টোবর রামপাশার আজিজ নগরের এআর ব্রিকফিল্ডে ইট-কারিগর হিসেবে কাজে যোগদান করেন সুলতান। শুক্রবার সকালে বড় ভাই ও ভাবি সুলতানের সঙ্গে দেখা করতে আসেন। দুপুরে তাদের এগিয়ে দিতে গিয়ে সুলতান আর ইটভাটায় ফিরে আসেননি। রাতে মোবাইল ফোনে সুলতানের সঙ্গে তার কথা হলে জানান, ‘শনিবার দুপুরের খাবারের আগে কাজে আসবেন’। কিন্তু সকালেই সড়কে তার লাশ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান