মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রঙিন মাছ চাষ করে সাইফুলের ভাগ্য বদল

news-image

নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুকুরে রঙ্গিন মাছ চাষ করে (অ্যাকুয়ারিয়ামের জন্য) স্বাবলম্বী হয়েছেন উপজেলার ব্রজবকস গ্রামের সাইফুল ইসলাম (৩৭)। ১৪ বছর পানি ও মাছ নিয়ে কাজ করায় জেলায় পরিচিতি পেয়েছেন ‘রঙ্গিন মাছের কারিগর হিসেবে’। উপজেলার ব্রজবকসা বাজারে প্রতিষ্ঠিত করেছেন রেজা অ্যাকুরিয়াম ফিস।

খোঁজ নিয়ে জানা যায়, সাইফুল ইসলাম এর আগে গার্মেন্টস ফ্যাক্টারি ও ভারতে একটি রঙিন মাছ উৎপদনকারী প্রতিষ্ঠানে কাজ করত। পরে বাড়িতে এসে নিজে রঙিন মাছ চাষ শুরু করেন। প্রথমে ৬২০ টাকা দিয়ে ভারতে থাকা এক বন্ধুর সহযোগিতায় ছয় জোড়া (১২টি) রঙিন মাছ কিনে বাড়ির ছোট পুকুরে মাছ চাষ শুরু করেন। বর্তমানে তিনি ২৪টি পুকুরে বাণিজ্যিকভাবে রঙিন মাছ উৎপাদন করছেন।

২৭ জন শ্রমিক নিয়ে বিশেষ পদ্ধতিতে উৎপাদন করেছেন কমেট, কই কার্প, গোল্ড ফিস, অরেন্ডা, মিল্কি, সিল্কি, কিচিং গোরামিনসহ ২৫ প্রজাতির মাছ। যার প্রতিটি মূল্য (শ্রেণি বিশেষ) সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ১২০ টাকা। বর্তমানে সাইফুলের পুকুরে প্রায় এক কোটি টাকার রঙিন মাছ রয়েছে।

সাইফুল ইসলাম বলেন, ‘ভারতে রঙিন মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থেকে ছয় জোড়া মাছ কিনে রঙিন মাছের চাষ শুরু করি। পরবর্তীতে মাছ বৃদ্ধির সঙ্গে চাহিদাও বৃদ্ধি পেতে শুরু করে। এ সময় অর্থ জোগাড় করতে বেসরকারি সংস্থা (এনজিও) ‘ঢাকা আহছানিয়া মিশন’ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেয়। এরপর দুটি পুকুর ইজারা নিয়ে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদনের কাজ শুরু করি।’

সাইফুল নিজের অভিজ্ঞতায় মাছের প্রজননের সময় জিং ব্যবহার করে বিশেষ পদ্ধতিতে রং ব্যবহার করে বিভিন্ন রঙিন মাছ উৎপাদন করছেন। সাইফুল বর্তমানে মাছের ডিম প্রজননের জন্য আলাদা নার্সারি তৈরি করে কলারোয়ায় ২৪টি পুকুর লিজ নিয়ে রঙিন মাছের উৎপাদন করছেন।

রঙিন মাছের কারিগর সাইফুল বলেন, ‘এখানে উৎপাদিত মাছ বেশি সরবরাহ করা হয় ঢাকা কাটাবন (অ্যাকুরিয়াম) মার্কেটে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকেও ব্যবসায়ীরা নিয়মিত মাছ কিনে নিয়ে যাচ্ছে। কাজের প্রতি ভালোবাসা, মনোযোগ ও নিজ প্রচেষ্টা থাকলে সফল হওয়া সম্ভব। সরকার বেকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ দিলে কলারোয়ার রঙিন মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব।’

কলারোয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বজলুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি বেকার যুবকদের উৎসাহিত করে রঙিন মাছ চাষ করার জন্য। কিন্তু দেশে রঙিন মাছ আমদানি করা হলেও সেগুলো বেশি টেকসই না। দেশীয় প্রতিকূল আবহাওয়ায় কলারোয়ার সাইফুল ইসলামের মাছ আমদানিকৃত মাছ থেকে অনেক বেশি টেকসই। যার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে ব্যবসা করছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক