,

‘হেফাজতে যেভাবে সরকারের পক্ষে’, জানালেন মাওলানা মাসউদ

news-image

নিজস্ব প্রতিবেদক : কওমি মাদ্রাসা স্বীকৃতি প্রদানের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে শোকরানা মাহফিলের আয়োজন করছে কওমি মাদ্রাসার ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়াহ বাংলাদেশ। আজ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে এ ‘শোকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে।

মাহফিলের আগের দিন আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় রোববারের অনুষ্ঠানে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে বলে মন্তব্য করেন তিনি।

হেফাজত ইসলাম একসময় সরকারের বিরুদ্ধে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল এখন পক্ষে চলে এসেছে, কীভাবে? মাওলানা মাসউদকে এমন প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ‘হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না। তারা শাপলা চত্বরে তাদের দাবি সরকারের কাছে পেশ করেছিল। এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান, আইন পাস করানো ছোট কোনো বিষয় নয়। এটা নজিরবিহীন।’

মাওলানা মাসউদ আরও বলেন, ‘এটি নির্বাচনী সমাবেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কওমি মাদ্রাসার জন্য নজিরবিহীন একটি কাজ করেছেন, যা ইতিপূর্বে কেউই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর