,

হুমকি দিল ছোট ভাই, ধর্ষণ করল বড় ভাই

news-image

বরিশালের বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম রুবেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।একইসঙ্গে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে নির্যাতিত শিশু ও তার পরিবারকে হুমকি দেয়ায় রুবেলের ছোট ভাই হিমেলকেও (২৩) গ্রেফতার করা হয়েছে।শনিবার দুপুরে লবনসাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল ও হিমেল লবনসাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, রুবেল ও হিমেলের মায়ের কাছে প্রাইভেট পড়ত ৭ বছর বয়সী শিশুটি। গত ২৩ অক্টোবর শিশুটি প্রাইভেট পড়তে রুবেলদের বাড়ি যায়। সেদিন রুবেলের মা বাড়ি ছিল না। এ সুযোগে বাড়ির পাশের বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে রুবেল। বিষয়টি কাউকে না জানাতে শিশুকে হুমকি দেয় রুবেল ও তার ভাই হিমেল। ওইদিন রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সেইসঙ্গে পুরো ঘটনা মাকে জানায় শিশুটি।

এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে রুবেল ও হিমেল সহযোগীদের নিয়ে শিশুর পরিবারের ওপর হামলা চালায় এবং মামলা না করতে হুমকি দেয়। অবস্থা বেগতিক দেখে শিশুর পরিবার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবুল খায়েরের কাছে অভিযোগ দেয়।

পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবুল খায়ের বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর পরিবার মামলা দিয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানা পুলিশের ওসি মো. খলিলুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষক ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর