,

অপারেশন থিয়েটারে চিকিৎসকরা কেন সবুজ বা নীল পোশাক পরেন? জেনে নিন

news-image

আপনি কি কখনও সজ্ঞানে অপারেশন থিয়েটারে ঢুকেছেন? এ প্রশ্নের জবাবে অনেকেই বলবেন ‘হ্যাঁ’।কিন্তু, যাদের উত্তর ‘না’, তারাও চলচ্চিত্র ও বিভিন্ন ডেইলি সোপের বদৌলতে অপারেশন থিয়েটার ভেতরের পরিবেশ কেমন হয় সেটা দেখেছেন। তাই এ সম্পর্কে অবগত আছেন। অপারেশন থিয়েটার মানেই মাথার উপর ছাদ থেকে ঝুলে থাকা বড় বড় উজ্জ্বল আলো, অপারেশন টেবিলের পাশে রোগীর মাথার কাছে কয়েকটা বড় মেশিন, মনিটর আর সবুজ বা নীল পোশাক পরা একদল ডাক্তার। সবুজ বা নীল পোশাক মানে, একেবারে মাথার সার্জিক্যাল ক্যাপ, মুখের মাস্ক থেকে শুরু করে গায়ে চড়ানো অ্যাপ্রন পর্যন্ত সবই এক রঙের। এমনকি, রোগীর বিছানার বা গায়ে দেওয়া চাদর, সবই হয় সবুজ নয়তো নীল রঙের।

কিন্তু, জানেন কেন অপারেশন থিয়েটারের বেশির ভাগ অংশ জুড়ে নীল বা সবুজ রং? এটা কেউ কি কখনও ভেবে দেখেছেন অপারেশন থিয়েটারে কেন নীল বা সবুজ রং-ই ব্যবহার করা হয়?সবুজ বা নীল রং বাছার নেপথ্যে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। খবর জিনিউজ।

বিশেষজ্ঞদের মতে, সবুজ রং চোখের জন্য উপকারী, নীল রং চোখের পক্ষে আরামদায়ক। আর লাল রং চোখের জন্য ক্ষতিকর। অপারেশন থিয়েটার মানেই ঘণ্টার পর ঘণ্টা কাঁটা-ছেঁড়া আর রক্ত! দীর্ঘক্ষণ এক টানা লাল রক্ত দেখতে দেখতে অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক-নার্সদের চোখ ধাঁধিয়ে যায়, সব জায়গাতেই লালচে ছোপ দেখেন।

বিশেষজ্ঞদের মতে, এর জন্য দায়ী অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম। এই দৃষ্টি ভ্রমের ফলে অস্ত্রোপচার চালিয়ে যেতে অসুবিধা হয়। তখন চারপাশের ও পোশাকের সবুজ বা নীল রং চোখকে আরাম দেয়। আর অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রমের প্রভাব প্রশমিত করে।কিন্তু, কেন লাল রং থেকেই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম তৈরি হয়, সবুজ বা নীল রং থেকে হয় না কেন?

বিশ্বের বড় বড় চক্ষু বিশেষজ্ঞদের মতে, মানুষের চোখের কোষ প্রধানত তিন রকম রঙের হয়, নীল, লাল ও সবুজ। চোখের এই রঙিন কোষের সংখ্যা প্রায় ৬০-৭০ লক্ষ যার মধ্যে ৪৫ শতাংশই সবুজ রঙের।তাই সবুজ রং মানুষের চোখের পক্ষে আরামদায়ক। লাল রঙের কোষের সংখ্যা সবচেয়ে কম থাকায় এই রং একটানা চোখের সামনে থাকলে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রমের মতো সমস্যা তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর