,

পরকীয়ায় সর্বনাশ, বড় মাশুল দিলেন শিক্ষিকা

news-image

এক স্কুলশিক্ষিকার হত্যাকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছিল ভারতের দিল্লিতে। একজন সাধারণ স্কুলশিক্ষিকাকে কেন প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে- এই রহস্যের কিনারা খুঁজে পাচ্ছিলো না পুলিশ। অবশেষে বের হয়ে এল আসল সত্য। দিল্লির বাওয়ানার স্কুলশিক্ষিকা সুনিতার হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে এক মডেল ও তার বাবাকে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিযুক্ত মডেলের নাম সাক্ষী প্রভা ওরফে অ্যাঞ্জেল গুপ্তা। নিহত শিক্ষিকা সুনীতার স্বামী মনজিতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল সাক্ষী। এই ঘটনা কোনোমতে মেনে নিতে পারেননি সুনীতা। জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার সাক্ষী ও মনজিতের সঙ্গেও বাকবিতণ্ডাতেও জড়িয়েছিলেন তিনি।

এর পরেই বিবাহিত প্রেমিক মনজিৎ-এর স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে সাক্ষী। দুজনে মিলে ভাড়াটে গুণ্ডাদের সুপারি দেয় সুনীতাকে হত্যা করার জন্য। এর পরেই মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয় সুনীতার।তদন্তে নেমে মনজিৎ ও সাক্ষীর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সাক্ষীর বাবা রাজদীপকেও। অভিযোগ, তিনি এই কাজে মেয়েকে মদত দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর