,

স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রথম

news-image

বিনোদন ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও নির্মাতা রাজ চক্রবর্তী। ব্যক্তিজীবনে তারা স্বামী-স্ত্রী। দীর্ঘ দিন প্রেমের পর বিয়ে করেছেন চলতি বছরের মে মাসে। এরপর থেকে বেশ সুখেই সংসার করছেন রাজ-শুভশ্রী দম্পতি।এদিকে বিয়ের পর এই প্রথম জন্মদিন এলো শুভশ্রীর। ৩ নভেম্বর এই জনপ্রিয় নায়িকার ২৯তম জন্মদিন। এবারই প্রথম স্বামীর সঙ্গে জন্মদিন পালন করলেন শুভশ্রী। সুতরাং এবারের জন্মদিনটা অনেক স্পেশাল তার জন্য।

শুভশ্রীর ভক্তেরা দু’দিন আগে থেকেই তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে দেয়। তবে স্বামী রাজ চক্রবর্তী আয়োজন করেছেন ঘরোয়া উদযাপনের। স্ত্রীর জন্য কেক এনেছেন, উপহার দিয়েছেন ফুলের তোড়াও। এছাড়া শ্যাম্পেন পর্বও ছিলো সেই আয়োজনে।কেক কাটার সময় শুভশ্রীর মুখে কেক মাখিয়ে দেন রাজ। সুদর্শনা শুভশ্রীর গালে কেক যেন আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। সেই কেকসহ ছবি তুলে শুভশ্রী আবার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, শুভশ্রীর প্রথম বাংলা ছবি ‘পিতৃভূমি’। এটি মুক্তি পায় ২০০৭ সালে। এরপর থেকে তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন। টালিউডের প্রথম সারির নায়কদের পাশাপাশি তিনি অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গেও। টালিউডের এই প্রজন্মের অন্যতম সফল নায়িকা বলা হয় শুভশ্রীকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর