,

নতুন করে পুরনো শাকিব!

news-image

বিনোদন ডেস্ক:
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নাকাব’। গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশে মুক্তি পায় কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। দেশের বিভিন্ন অঞ্চলেই সিনেমাটি দেখতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যা নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া সরগরম ছিলো।

কিন্তু বেশ কিছু দিন ধরেই অনেকটা নিরবতা পালন করছেন শাকিব। গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতেও শাকিবকে নিয়ে মাতামাতি তুলনামূলক কম হচ্ছে। এতে করে ভক্তদের মন কিছুটা খারাপ হচ্ছিলো। আর তাই ভক্তদের মন ভালো করে দিতে শাকিব খান শেয়ার করলেন তার একটি নিজস্বী (সেলফি)।

এই সেলফি শেয়ার করেছেন শাকিব

তবে শাকিবের এই সেলফি নতুন নয়। অনেক আগের তোলা ছবিটি। অর্থাৎ নতুন করে পুরনো শাকিব দেখা দিয়েছেন ভক্তদের সামনে। শনিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেলফিটি শেয়ার করেন শাকিব। এর ক্যাপশনে শাকিব লিখেছেন, আগামীকালের জন্য চিন্তা করো না। চলমান মুহূর্তটা উপভোগ করো।এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘শাহেনশাহ’-এর শুটিংয়ে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর