,

আগামীকাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

news-image

রোববার (৪ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে শুকরানা মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে অংশ নিতে ঢাকাসহ সারাদেশের কওমি মাদরাসার কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে।

শুকরানা মাহফিলকে কেন্দ্র করে, সর্বসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানস্থল এবং এর আশেপাশের এলাকা দিয়ে যানবাহনসহ চলাচল পরিহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ট্রাফিক ব্যবস্থা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

গত শুক্রবার (২ নভেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাহফিলে আগত ব্যক্তিরা গাবতলী থেকে মিরপুর রোড হয়ে সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। এ সময় মাহফিলে আগত ব্যক্তিদের বাসসমূহ বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং করবেন।

উত্তরা হতে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী- মগবাজার- কাকরাইল চার্চ- রাজমনি ক্রসিং- নাইটিংগেল- পল্টন মোড়- জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার- বাড্ডা- গুলশান- রামপুরা রোড- মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর- রাজমনি ক্রসিং- নাইটিংগেল হয়ে পল্টনমোড় জিরোপয়েন্ট হয়ে আগত ব্যক্তিদের পল্টন মোড়-জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাসসমূহ মতিঝিল এলাকায় পার্কিং করবেন। উল্লেখ্য উত্তরা এয়ারপোর্ট হতে আগত গাড়িসমূহের পার্কিং স্থান মতিঝিল-গুলিস্থানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে।

চট্টগ্রাম, সিলেট হতে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে আগত ব্যক্তিরা গুলিস্থানে নেমে পায়ে হেঁটে জিরো পয়েন্ট- দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাসসমূহ মতিঝিল-গুলিস্থান এলাকায় পার্কিং করবেন। যারা মেয়র হানিফ ফ্লাইওভার এর উপর দিয়ে চানখারপুল হয়ে আসবেন তারা চাঁনখারপুল নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবেন।বাবুবাজার ব্রিজ হয়ে আগত ব্যক্তিবর্গ গোলাপশাহ মাজারে নেমে পায়ে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসসমূহ গুলিস্থান এলাকায় পার্কিং করবেন।

শাহবাগ হতে মৎস্য ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিদের গমনাগমন উপলক্ষে এদিন ভোর হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান স্থলের চারপাশের বিভিন্ন ইন্টার সেকশন যেমন-বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহাবাগ, কাটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিংগুলো হতে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।অনুষ্ঠান স্থলে আগত ব্যক্তিরা কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর