,

ইসিতে ড. কামালের চিঠি: প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপে ইচ্ছুক ঐক্যফ্রন্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ শনিবার বিকেলে এই চিঠি নির্বাচন কমিশনের ডেসপাসে জমা দেন গণফোরামের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

এর আগে দুপুরে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা করা না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে। সংলাপ শেষ হলে যেন তফসিল ঘোষণা করা হয়, বিষয়টি চিঠি উল্লেখ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো চিঠিতে ড. কামাল বলেছেন, তফসিল ঘোষণার তারিখ নির্ধারণে কমিশন অপেক্ষা করলে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে কমিশনের প্রতি আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড. কামাল চলমান সংলাপের বিষয়টি ইসির দৃষ্টিতে আনেন। তিনি বলেন, ঐক্যফ্রন্ট আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ইচ্ছুক। চিঠিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি (কাদের) বলেছেন ৮ তারিখের পর ঐক্যফ্রন্টের সঙ্গ প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি বিবেচনায় আছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর